BJP ক্ষমতায় আসতেই বাংলায় শিল্প? পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্ল্যান আনতে পারে আমুল

Published on:

Published on:

Amul Investment Plans Big Bengal Amid Dairy Plant Buzz
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় নতুন সরকার আসার পর থেকেই শিল্প আর বিনিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সামনে এল বড় খবর। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে আমুল (Amul Investment)। রাজ্যে ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট তৈরি হতে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আমুল বিনিয়োগ (Amul Investment) নিয়ে জোর চর্চা

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আমুলের বিনিয়োগ (Amul Investment) নিয়ে একাধিক পোস্ট ভাইরাল হয়েছে। বিজেপির অনেক নেতাই এই বিষয়ে পোস্ট করেছেন। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার একটি বড় প্রকল্প আনতে চলেছে আমুল। তাঁর দাবি, এর ফলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে এবং দুগ্ধ শিল্প আরও শক্তিশালী হবে।

বিজেপি সূত্রে খবর, রাজ্যে একটি ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট তৈরির ভাবনা রয়েছে আমুলের (Amul Investment)। এই প্রকল্প বাস্তবায়িত হলে বহু মানুষের কাজের সুযোগ তৈরি হতে পারে বলেও দাবি করা হচ্ছে। নির্বাচনের সময় বিজেপি বাংলায় শিল্প আনার কথা বলেছিল। তাই এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলেও আলোচনা বেড়েছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। ফলে প্রকল্প কবে শুরু হবে বা কোথায় হবে, তা এখনও স্পষ্ট নয়।

অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত জানিয়েছেন, নতুন সরকার বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলছিল। তাঁর মতে, সেই কারণেই হয়তো আমুল বাংলায় বিনিয়োগের (Amul Investment) বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের মতো বড় বাজারে এই ধরনের শিল্প এলে তা ভাল দিক বলেই মনে করছেন তিনি।

CM Suvendu Adhikari's big announcement regarding liquor shops

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্মে এত তথ্য কেন জানেন? মুখ খুলল সরকার

প্রসঙ্গত, রাজ্যে নতুন শিল্পতালুক তৈরির পরিকল্পনাও চলছে। ইতিমধ্যেই কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তালিকায় রয়েছে সিঙ্গুর, অশোকনগর, রানাঘাট, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই বিষয় নিয়েই কয়েক দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এখন সকলের নজর, আমুলের এই সম্ভাব্য বিনিয়োগ (Amul Investment) নিয়ে কবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।