অন্নপূর্ণা যোজনার আগে বড় ছাঁটাই! দক্ষিণ ২৪ পরগনায় তালিকা থেকে বাদ যাচ্ছে ২ লক্ষ মহিলার নাম

Published on:

Published on:

Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনায় অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালুর আগে উপভোক্তাদের তালিকা নিয়ে বড়সড় যাচাই শুরু হয়েছে। প্রশাসনের দাবি, যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য মহিলারাই সরকারি আর্থিক সাহায্য পান, সেই লক্ষ্যেই পুরনো তালিকা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়ায় মৃত ব্যক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা অন্যত্র চলে যাওয়া বহু মহিলার নাম চিহ্নিত হয়েছে। ফলে জেলার প্রায় দুই লক্ষ নাম প্রাথমিকভাবে বাদ পড়তে চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আগামী মাস থেকে চালু অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)

আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হওয়ার কথা। তার আগে দক্ষিণ ২৪ পরগনায় উপভোক্তাদের তালিকা নতুন করে যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, এতদিন এই জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা ছিল প্রায় ২২ লক্ষ। তবে সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গিয়েছে, বহু নাম এখনও তালিকায় থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা আর সেই তালিকার যোগ্য নন।

যাচাইয়ের সময় দেখা গিয়েছে, অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে, কেউ মারা গিয়েছেন, আবার কেউ অন্যত্র চলে গিয়েছেন। তা সত্ত্বেও তাঁদের নাম উপভোক্তার তালিকায় রয়ে গিয়েছিল। সেই কারণেই প্রাথমিকভাবে প্রায় দুই লক্ষ মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নামগুলি বাদ দিয়েই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কার্যক্রম শুরু হবে বলে জানা গিয়েছে।

তবে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে বা নাগরিকত্ব সংক্রান্ত আবেদন বিবেচনাধীন রয়েছে, তাঁদের ক্ষেত্রে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। প্রশাসন তাঁদের জন্য আলাদা তালিকা তৈরি করেছে। আপাতত তাঁদের ‘বিবেচনাধীন’ হিসেবেই রাখা হয়েছে।

অন্যদিকে, বর্তমান উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজও শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় মহিলাদের প্রয়োজনীয় নথি নিয়ে পুরসভার নির্দিষ্ট অফিসে গিয়ে তথ্য মিলিয়ে দেখতে বলা হয়েছে। এর জেরে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনও দেখা গিয়েছে। কারণ প্রাথমিকভাবে জানানো হয়েছিল, শুক্রবারই এই যাচাই প্রক্রিয়ার শেষ দিন।

Annapurna Yojana Form Row BJP Govt Explains Why 12-Page Application Needs So Much Data

আরও পড়ুনঃ জুনে ৩০০০ টাকা পেতে চাইলে হাতে আর বেশি সময় নেই! অন্নপূর্ণা যোজনার ফর্ম জমার শেষ সময় নিয়ে বড় ঘোষণা

শুধু পুরসভা নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিধায়কদেরও এই যাচাই (Annapurna Yojana) প্রক্রিয়ায় যুক্ত হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের উদ্যোগে বিজেপি কর্মীরাও বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নথি যাচাইয়ের কাজে অংশ নেন। প্রশাসনের লক্ষ্য, নতুন প্রকল্প শুরু হওয়ার আগে উপভোক্তাদের তথ্য সম্পূর্ণভাবে যাচাই করে একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করা।