জুনে ৩০০০ টাকা পেতে চাইলে হাতে আর বেশি সময় নেই! অন্নপূর্ণা যোজনার ফর্ম জমার শেষ সময় নিয়ে বড় ঘোষণা

Published on:

Published on:

BJP Govt Starts Annapurna Yojana Process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন করে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে (Annapurna Yojana) ঘিরে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার এই প্রকল্পে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিডিও অফিস, পুরসভা থেকে শুরু করে সাইবার ক্যাফেগুলিতে আবেদনকারীদের ভিড় দেখা যাচ্ছে। তবে অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, ফর্ম জমা দেওয়ার শেষ দিন কবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে কী হবে?

অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন জমার সময়সীমা

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আপাতত আবেদন জমা দেওয়ার জন্য ৯০ দিনের সময়সীমা রাখা হয়েছে। এই সময়ের মধ্যেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে উপভোক্তাদের।

বর্তমানে অনলাইন এবং অফলাইন, দুইভাবেই আবেদন করা যাচ্ছে। ২৭ মে থেকে অফলাইন ফর্ম বিতরণ শুরু হয়েছে। অন্যদিকে ২৯ মে থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা এবং ওয়ার্ড অফিস থেকে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।

জুন মাসে কারা পাবেন ৩০০০ টাকা?

সরকার জানিয়েছে, যারা ২ জুনের মধ্যে আবেদনপত্র জমা করবেন, তারা জুন মাসের কিস্তিতেই ৩০০০ টাকা পাওয়ার যোগ্য হবেন। ৩ জুন থেকে ডিবিটি পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তবে যাঁরা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তাঁরা যদি এখনই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম জমা দিতে না পারেন, সেক্ষেত্রে চলতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পেতে কোনও সমস্যা হবে না।

ফর্মে ভুল তথ্য দিলে কী হতে পারে?

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনপত্রে পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, বার্ষিক আয়, জমিজমার মালিকানা এবং সন্তানের শিক্ষার তথ্যসহ একাধিক তথ্য দিতে হচ্ছে। এই ১২ পাতার ফর্মে কোনও তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

Annapurna Bhandar Form Confusion Over Family Definition

আরও পড়ুনঃ এবার মিলবে ২০০ ইউনিট ফ্রি, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

সরকারি সূত্রে স্পষ্ট করা হয়েছে, আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন। তাই আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে (Annapurna Yojana)।