এবার মিলবে ২০০ ইউনিট ফ্রি, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published on:

Published on:

Tamil Nadu Approves Subsidy For 200 Units Free Electricity
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমাতেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যেসব বাড়িতে প্রতি দুই মাসে ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়, সেই সব গ্রাহকদের এবার ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity) দেওয়া হবে। এই প্রকল্প চালুর জন্য ১,৫৪৫.১৪ কোটি টাকার অস্থায়ী ভর্তুকিও অনুমোদন করেছে তামিলনাড়ু বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন (টিএনইআরসি)।

তামিলনাড়ু ফ্রি বিদ্যুৎ (Free Electricity) প্রকল্প

কমিশনের নির্দেশ অনুযায়ী, এই সুবিধা (Free Electricity) ২০২৬ সালের ১০ মে থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে। মোট ৩২৬ দিনের জন্য এই অস্থায়ী ভর্তুকি অনুমোদন করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, যেসব আবাসিক গ্রাহকের দুই মাসে বিদ্যুৎ ব্যবহার ৫০০ ইউনিটের মধ্যে থাকবে, তারা ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবেন। তবে যাদের ব্যবহার ৫০০ ইউনিটের বেশি, তাদের পুরনো ট্যারিফ অনুযায়ীই বিল দিতে হবে। যদিও তারা আগের মতোই প্রতি দুই মাসে ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পেতে থাকবেন।

এই প্রকল্পের (Free Electricity) কারণে বিদ্যুৎ বণ্টন সংস্থা টিএনপিডিসিএলের যে আর্থিক ক্ষতি হবে, তা সরকার পূরণ করবে বলেও জানানো হয়েছে। সেই নিয়ে সরকার একটি অঙ্গীকারপত্রও জমা দিয়েছে।

টিএনপিডিসিএল কমিশনকে জানিয়েছে, এই প্রকল্প (Free Electricity) চালানোর জন্য সরকার অতিরিক্ত ট্যারিফ ভর্তুকি হিসেবে ১,৭৩০ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে প্রকল্পটি ১০ মে থেকে কার্যকর হওয়ায়, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসেব করে ১,৫৪৫.১৪ কোটি টাকার অস্থায়ী ভর্তুকির প্রয়োজন ধরা হয়েছে।

All records of Electricity Demand were broken in April.

আরও পড়ুনঃ স্বেচ্ছায় দেশ ছাড়লে মামলা নয়! অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বড় ঘোষণা অমিত শাহের

তবে কমিশন জানিয়েছে, এখন যে ভর্তুকি অনুমোদন করা হয়েছে, তা আপাতত অস্থায়ী হিসেবেই ধরা হবে। পরে গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তথ্য জমা পড়লে, সেই হিসেব অনুযায়ী চূড়ান্ত ভর্তুকির (Free Electricity) অঙ্ক ঠিক করা হবে।