স্বেচ্ছায় দেশ ছাড়লে মামলা নয়! অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বড় ঘোষণা অমিত শাহের

Published on:

Published on:

Amit Shah Says No Cases Against Illegal Bangladeshis Leaving India Voluntarily
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় অবৈধ অনুপ্রবেশ ইস্যু নিয়ে ফের সরব হল কেন্দ্র। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই সীমান্তে কড়াকড়ি বেড়েছে বলে দাবি করছে শাসকদল। বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার তৈরির কাজও শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই গুজরাট সফর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানালেন, যাঁরা অবৈধভাবে ভারতে রয়েছেন এবং স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যেতে চান, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলার পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ফিরে যাচ্ছেন।

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ (Amit Shah)-এর বড় বার্তা

গুজরাটে তিন দিনের সফরে গিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্ত পরিস্থিতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে প্রতিদিন বহু বাংলাদেশি ভারতে ঢুকত, এখন উল্টোভাবে অনেকেই বাংলাদেশে ফিরে যেতে শুরু করেছেন। শাহের কথায়, প্রতিদিন প্রায় ৫ হাজার থেকে ১০ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ফিরে যাচ্ছেন। বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ফেরার জন্য বহু মানুষের ভিড়ও দেখা যাচ্ছে বলে খবর।

এই প্রসঙ্গেই অমিত শাহ (Amit Shah) স্পষ্ট জানান, যাঁরা স্বেচ্ছায় ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাবেন, তাঁদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কোনও কেস দায়ের করবে না। শুধু তাই নয়, সীমান্ত পার হওয়ার ক্ষেত্রেও প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও ইঙ্গিত দেন তিনি।

পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে শাহ অভিযোগ করেন, আগের সরকারের আমলে নির্বিচারে অনুপ্রবেশ হয়েছে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ এবার সেই নীতির বিরুদ্ধে মত দিয়েছে।

এসআইআর প্রসঙ্গ টেনেও মন্তব্য করেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে অনুপ্রবেশকে আর বরদাস্ত করতে চান না। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র দেশের নাগরিকদের হাতেই থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Amit Shah orders demolition of all illegal structures within 15 km of the border.

আরও পড়ুনঃ BJP ক্ষমতায় আসতেই বাংলায় শিল্প? পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্ল্যান আনতে পারে আমুল

শাহের (Amit Shah) বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সবসময়ই দেশের নিরাপত্তা ও নাগরিকদের অধিকারকে অগ্রাধিকার দিয়েছে। সেই কারণেই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে।