বাংলা হান্ট ডেস্ক: এবার রানাঘাট বাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ থার্ড লাইনের কাজ এগোতেই কল্যানী-রানাঘাট-কৃষ্ণনগর রুটে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি আরও অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলো (Indian Railways) এই রূপে চলাচল করতে পারে। আর এমনটাই ইঙ্গিত দিয়েছেন রানাঘাটের উত্তর-পশ্চিম বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।
রানাঘাট হয়ে বন্দে ভারত চলাচলের সম্ভাবনা (Indian Railways)
চলতি সপ্তাহের শুরুতেই রানাঘাট রেলওয়ে জংশনে অত্যাধুনিক নতুন জিআরপি থানা ভবনের উদ্বোধনে অনুষ্ঠানে এসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন রানাঘাটের উত্তর পশ্চিমের বিধায়ক। পাশাপাশি এই অনুষ্ঠানে রানাঘাট স্টেশনের বিষয় নিয়ে আরো নানা ধরনের আলোচনা করা হয়। এছাড়াও আগামী দিনে রানাঘাট তথা গোটা নদীয়া জেলার রেল সংযোগ যাতে উন্নত করা যায় সেই বিষয়েও নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: রান্নার আগে মাছ-মাংস গলাতে নাজেহাল? এই ঘরোয়া কৌশলগুলি বদলে দেবে সমস্যার সমাধান
পাশাপাশি রানাঘাট-কল্যাণী এবং রানাঘাট-কৃষ্ণনগর তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হলেই এই রুট দিয়ে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস-এর মতো সেমি-হাইস্পিড প্রিমিয়াম ট্রেন! মেইন লাইনের বুক চিরে বন্দে ভারত ছুটে চলার এই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে বলে জানান তিনি।
একইসঙ্গে সাইরাং -সহ নানা দূরপাল্লার ট্রেনের স্টপেজ পেতে পারে রানাঘাট। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম সংযোগকারী সদ্য চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইরাং এক্সপ্রেস-এর স্টপেজ এই মুহূর্তে রানাঘাটে নেই।
এছাড়াও দূরপাল্লার এবং ২৪ কোচের বড় ট্রেনগুলো যাতে অনায়াসে রানাঘাটে দাঁড়াতে পারে এবং যাত্রীদের ওঠানামায় কোনো অসুবিধা না হয়। তার জন্য রানাঘাট জংশনের প্ল্যাটফর্মগুলোর দৈর্ঘ্য বাড়ানোর শুরু হবে বলেও জানা গিয়েছে (Indian Railways)।













