বাংলা হান্ট ডেস্ক: রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে চালু হবে ‘অন্নপূর্ণ যোজনা’। ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) প্রকল্পের মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। কিন্তু ফর্ম ফিল আপ করলেই কী ‘অন্নপূর্ণা’র টাকা মিলবে? এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কারা পাবেন অন্নপূর্ণার সুবিধা? গুরুত্বপূর্ণ বার্তা মন্ত্রীর (Annapurna Yojana)
নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে, এমনটা নয়।’ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১২ পাতার ফর্ম ফিল আপ করলেই যে অন্নপূর্ণার টাকা পাবেন, তা নয়।” উল্লেখ্য, আগে বিজেপি তরফে বলা হয়েছিল তাদের সরকার ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পান তাঁরা এই যোজনার টাকা পাবেন। তাহলে এখন কেন পরিবর্তন হল নিয়মে (Annapurna Yojana)।

আরও পড়ুন: একঘেয়ে রান্না নয়, চিংড়ি-পটলের নতুন পদে চমকে দিন পরিবারের সবাইকে, রইল রেসিপি
রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হতেই ফর্ম পূরণকে কেন্দ্র করে উপভোক্তাদের মনে একগুচ্ছ প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। ফর্মে বাইক, চারচাকা গাড়ি কিংবা বাড়িতে কয়টি ঘর আছে, এই ধরণের একাধিক ব্যক্তিগত তথ্য জানতে চাওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটি।
মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ফর্মের সমস্ত তথ্যই সরকারি পোর্টালে ডিজিটাল নথির অংশ হিসেবে থাকবে। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে আপাতত মূল মাপকাঠি কী, তাও খোলসা করেছেন তিনি। একটি বিষয়কেই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তা হলো আবেদনকারী মহিলা বা তাঁর পরিবার আয়কর (Income Tax) জমা দিচ্ছেন কি না। বাকি যে সমস্ত ডেটা বা তথ্য ফর্মে জানতে চাওয়া হচ্ছে, তা মূলত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কাজে লাগবে।”
অনেকেই ফর্ম পূরণ করার সময় নিজেদের গাড়ি বা সম্পত্তির তথ্য গোপন করার কথা ভাবছেন। এই বিষয়ে মা-বোনেদের সতর্ক করে দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “আপনি যদি মনে করেন যে ফর্মে অসত্য কথা বলবেন, যেমন ধরুন আপনার বাড়িতে চার চাকার একটি গাড়ি আছে কিন্তু আপনি সেটা ফর্মে লিখলেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ অন্নপূর্ণা যোজনার ফর্মে দেওয়া প্রত্যেকটি তথ্য পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে (Annapurna Yojana)।













