রোজকার যাতায়াতে দুর্ভোগ, দুর্গাপুর-হাওড়া সরাসরি ট্রেনের দাবিতে সরব সাধারণ মানুষ

Published on:

Published on:

Indian Railways daily commuters demand direct train between Durgapur and Howrah
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহন ও অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এই ট্রেনের মাধ্যমে মানুষ এক্সট্যান্ট থেকে অনেক স্থানে যাতায়াত করার জন্য স্বাচ্ছন্দ বোধ করেন। তবে চলতে বছর বিধানসভার নির্বাচনে কার্যত দুর্গাপুর, কাঁকসা, গোলসিতে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরই প্রতিষ্ঠিত হয় রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। দুর্গাপুরের দুটি আসনে জয়ী হয়েছে বিজেপি সরকার। তবে শিল্পাঞ্চলের বাসিন্দাদের দাবি, দুর্গাপুর থেকে সরাসরি হাওড়া যাওয়ার লোকাল ট্রেন দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি কোন ভাবেই পূরণ হচ্ছে না। আর যার ফলে এবার লোকাল ট্রেনের জন্য রেলের কাছে দারস্ত হল শিল্পাঞ্চলের বাসিন্দারা।

দুর্গাপুর-হাওড়া সরাসরি ট্রেনের দাবিতে সরব নিত্যযাত্রী (Indian Railways)

এই বিষয়ে যাত্রীদের বক্তব্য, “লোকাল ট্রেনে (Indian Railways) হাওড়া যেতে হলে আসানসোল-বর্ধমান লোকালে গিয়ে বর্ধমান স্টেশনে নামতে হয়। তারপর হাওড়াগামী ট্রেন ধরতে হয়। তাতে প্রচুর সমস্যায় পড়তে হয়। সরাসরি লোকাল ট্রেন থাকলে বর্ধমান স্টেশনে ট্রেন পালটানোর ঝক্কি থাকবে না।”

Indian Railways daily commuters demand direct train between Durgapur and Howrah

আরও পড়ুন: অনেকেই জানেন না! ট্রেনের টিকিট কাটলেই পাওয়া যায় এই ৬ সুবিধা

আর এই সব বিষয়ে জানার পর গলসির বিধায়ক রাজু পাত্র বলেন, “সরাসরি ট্রেন অবশ্যই দরকার। আমি বিষয়টি উপরের কর্তৃপক্ষকে জানাব। জানা গিয়েছে, ২০০৭ সালে তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব দুর্গাপুরে রেলের একটি উড়ালপুলের শিলান্যাস করতে এসেছিলেন। সেইসময় যাত্রীরা তাঁকে দুর্গাপুর থেকে হাওড়া পর্যন্ত সরাসরি লোকাল ট্রেনের দাবি জানিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।”

দুর্গাপুর থেকে হাওড়া লোকাল ট্রেন চালুর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে। তবে অনেকে এই এলাকা থেকে বহু মানুষ চিকিৎসার জন্য নিয়মিত কলকাতা যান। কিন্তু হাওড়া যাওয়ার সরাসরি লোকাল ট্রেন না থাকায় সাধারণ মানুষদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

এই নিত্যযাত্রীরা জানান, মেল বা এক্সপ্রেস ট্রেনে দুর্গাপুর থেকে হাওড়া যাওয়া যায়। কিন্তু সরাসরি লোকাল ট্রেন চললে ভাড়া অনেক কম হবে। তাছাড়া এক্সপ্রেস ট্রেনগুলি দুর্গাপুর থেকে বর্ধমানের মাঝে সব স্টেশনে দাঁড়ায় না। ফলে লোকাল ট্রেনের উপরেই নির্ভর করতে হয় অধিকাংশ যাত্রীকে। যার কারণে এবার নতুন সরকার গঠন হওয়ার পর রেলের কাছে দারস্ত হয়েছেন সাধারণ মানুষের জন্য (Indian Railways)।