সোনার দামে বড় চমক! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর গহনা কিনতে কত খরচ হবে?

Published on:

Published on:

Gold prices down on saturday
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price) কমেছে। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আম-জনতা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে চলতি সপ্তাহ থেকে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

শনিবারে নিম্নমুখী সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন আজকের রেট চার্ট (Gold Price)।

Gold prices down on saturday

আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, নেওয়া হচ্ছে ৫,০০০ ট্রেনি, রইল আবেদনের লিঙ্ক

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৭৯৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৭৯৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৬৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৬৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৪৯০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৪৯০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫৮৫৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৮৫৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫৮৪৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫৮৪৫০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়।