DA তো পান, মহার্ঘ ভাতা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন?

Published on:

Published on:

dearness allowance(140)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন ৬০% হারে ডিএ (Dearness Allowance)। সম্প্রতি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (রেল ও প্রতিরক্ষা কর্মী সহ) মহার্ঘ ভাতা (ডিএ) ৫৮% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছে এপ্রিল মাসে। আর বাংলার সরকারি কর্মীরা পাচ্ছেন ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৮% হারে ডিএ।

ডিএ সংক্রান্ত তথ্য | Dearness Allowance

মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। নয়া ভাতা প্রথম ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে। মহার্ঘ ভাতা কর্মচারীদের মূল বেতনের একটি শতাংশ, যা বিশেষভাবে জীবনযাত্রার বর্ধিত ব্যয় মেটাতে সাহায্য করে।

DA এবং HRA এর মধ্যে পার্থক্য কী এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে। ডিএ (DA) এবং হাউস রেন্ট অ্যালাউন্স ( HRA ) অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা বেতনের দুটি ভিন্ন উপাদান। দুটি ভাতাই ভিন্ন ভিন্ন খাতে করযোগ্য। এই দুটির মধ্যে মূল একটি পার্থক্য হল ডিএ (DA) শুধুমাত্র সরকারি খাতের কর্মচারীদের জন্য প্রযোজ্য, অন্যদিকে এইচআরএ বেসরকারি খাতের কর্মচারীদের জন্যও রয়েছে।

আবার ডিএ স্ল্যাব রেট অনুযায়ী সম্পূর্ণরূপে করযোগ্য। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) করযোগ্য। ডিএ মোট আয়ের অংশ হিসেবে গণ্য হয় তাই আয়করের আওতাভুক্ত। আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় আলাদাভাবে মহার্ঘ ভাতা দেখাতে হয়। ডিএ সিটিসি (কস্ট টু কোম্পানি)-র অংশ হিসেবে বিবেচিত হয়। যা প্রতি মাসে বেতনের সাথে অন্তর্ভুক্ত থাকে।

dearness allowance(199)

আরও পড়ুন: ‘পুরো বকেয়া DA আগামী ডিসেম্বরের মধ্যে মিটিয়ে..,’ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় বার্তা

ওদিকে এইচআরএ-র ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়কর থেকে অব্যাহতি পাওয়া যায়। ডিএ মূল বেতনের শতাংশ হিসাবে নির্ধারিত হলেও এইচআরএ মূল বেতনের শতাংশ হিসাবে নির্ধারিত হয় না। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (এআইসিপিআই) উপর ভিত্তি করে সাধারণত প্রতি ছয় মাসে একবার সংশোধন করা হয়। সাধারণত মার্চ এবং অক্টোবর মাসে ঘোষণা করা হয়।