বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর শেষ হতে না হতে একের পর এক ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি দেখা দিচ্ছে। যার ফলে উৎসবের মরশুমে বাংলাতে একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী চার দিন গোটা বাংলা তথা দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় (South Bengal Weather) ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই আগেভাগে জানিয়ে দিল হাওয়া অফিস।
কেমন থাকবে দক্ষিণ বঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
মৌসম ভবনে তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় পরিণত হওয়া সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির। এর ফলে দক্ষিণ আন্দামান ও সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি, গভির নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে আগামী ৬ ঘন্টার মধ্যে একটি তীব্র নিম্নচাপ ও পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (South Bengal Weather)।

আরও পড়ুন: মাসের প্রথমে কমল সোনার দাম! ধনতেরাসের আগে বাজারে ২২ ও ২৪ ক্যারেটের দর কত?
রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা দক্ষিণ বঙ্গের একাধিক জেলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্ট পাতার ফলে আগাম কোন সতর্কতা জারি করা হয়নি। তবে রবিবার কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে।
পাশাপাশি রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২° ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমে অস্বস্তি লাগতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রবিবার বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই ৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।












