দিল্লি থেকে মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি! বাংলাতেও চালু হচ্ছে বুলেট ট্রেন, রুট জানালেন রেলমন্ত্রী

Published on:

Published on:

Union rail minister Ashwini Vaishnaw announces Bullet train in West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এরপরেই রাজ্যের রেল (Indian Railways) যোগাযোগ ব্যবস্থার ব্যাপক আধুনিকীকরণের ইঙ্গিত মিলল। বাংলায় বুলেট ট্রেন (Bullet Train) চালুর পরিকল্পনা থেকে ১০২টি অমৃত ভারত স্টেশন সহ একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বাংলাও পাচ্ছে বুলেট ট্রেন (Bullet Train)!

নবান্নে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন। এরপরেই রাজ্যে রেলের উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু ঘোষণা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বুকে নতুন ১০২টি অমৃত ভারত স্টেশন তৈরি করা হবে। একই কথা বলেন দেশের রেলমন্ত্রীও।

অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানান, “১০২টি নতুন অমৃত ভারত স্টেশনের মধ্যে ইতিমধ্যেই ১০টি স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাংলায় সর্বপ্রথম অমৃত ভারত স্লিপার চালু হয়েছিল। রাজ্যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে।“

আরও পড়ুনঃ আরও বিপাকে অসিত মজুমদার! প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ

এরপরেই রাজ্যে বুলেট ট্রেন চালু করা নিয়েও ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি বলেন, “প্রধানমন্ত্রী এবার পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা করেছেন। এই ট্রেন দিল্লি থেকে বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। দিল্লি থেকে মাত্র ৬ ঘণ্টায় আরামে শিলিগুড়ি আসা যাবে”।

একইসঙ্গে রেলমন্ত্রীর দাবি, রাজ্যে রেলের ১০০ শতাংশ বিদ্যুতায়ন হয়ে গিয়েছে। এছাড়া কলকাতা মেট্রোর জন্য ৬০টি নতুন নেক্সট জেনারেশন ট্রেন আনা হবে বলে জানান তিনি।

Union rail minister Ashwini Vaishnaw announces Bullet train in West Bengal

এই ঘোষণাগুলির পাশাপাশি বাংলার জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে সেটাও জানান অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “ইউপিএ সরকারের জমানায় পশ্চিমবঙ্গের জন্য ৪ হাজার কোটি টাকা পাওয়া যেত। অন্যদিকে নরেন্দ্র মোদীজি ১৪,২০৫ কোটি টাকা দিয়েছেন। এখন এনওসি থেকে শুরু করে জমি অধিগ্রহণ সহ সব সমস্যার সমাধান হতে শুরু করেছে। আগামীদিনে সবাই মিলে আরও দ্রুত কাজ হবে”।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে বাংলা সহ দেশের রেল পরিকাঠামোয় আমূল বদল এসেছে। বন্দে ভারত চালু হয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীন বহু স্টেশনের ভোলবদল হয়েছে। এবার বাংলায় এসে রাজ্যবাসীকে আরও একাধিক সুখবর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এতে মুখে হাসি ফুটেছে অনেকের।