রাজ্যের সমস্ত মাদ্রাসার খুঁটিনাটি তথ্য, ৫ জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব সরকারের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় যতগুলি মাদ্রাসা (Madrasa) আছে, এবার সবার সমীক্ষা শুরু হল রাজ্য সরকারের উদ্যোগে। জেলাভিত্তিক রিপোর্ট দেওয়ার জন্য সমস্ত জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে ৫ জুলাই পর্যন্ত। প্রশাসনিক কাজের জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

মাদ্রাসা নিয়ে রিপোর্ট তলব সরকারের

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মাদ্রাসা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদ্রাসার অবস্থান, কবে তৈরি করা হয়েছে, মাদ্রাসা নথিভুক্ত কিনা, কোথায় কীভাবে নথিভুক্ত সেই সংক্রান্ত সমস্ত নথি ছাত্রছাত্রী থেকে শিক্ষক বা শিক্ষাকর্মীর সংখ্যা জেনে এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

State government wants report of madrasa

কী কী তথ্য দিতে হবে: মাদ্রাসাটি আবাসিক বা সরকারি সাহায্যপ্রাপ্ত কিনা, সেখানকার পঠনপাঠন নিয়ে সমস্ত তথ্য দিতে হবে। মাদ্রাসাগুলিতে কোনও বেআইনি কাজ চলছে কিনা তাও এই রিপোর্ট উঠে আসবে। কোনো রকম বেরিয়ে যদি ধরা পড়ে তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে নবান্ন।

আরও পড়ুন : আধার কার্ড হারিয়ে ফেলেছেন? ঘরে বসেই পুনরুদ্ধার হবে আধার নম্বর, কীভাবে?

বন্ধ হবে না পঠনপাঠন: বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, এই রিপোর্টের তথ্যের ভিত্তিতে মাদ্রাসায় বাংলাহান্ট ডেস্ক : পঠনপাঠন বন্ধ করা বা পড়ুয়াদের ছাঁটাই করা সংক্রান্ত কোনও পদক্ষেপ করা হবে না। মাদ্রাসায় যেভাবে পঠনপাঠন চলে তেমনই চলবে।

আরও পড়ুন : দেশে চালু নতুন জ্বালানি, পেট্রোলের চেয়ে ঢের সস্তা, কোথায় মিলবে?

প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, রাজ্যেঊ সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। গত ১৯ মে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট এই নির্দেশ জারি করে।