হঠাৎ বাড়ল সোনার দাম; আজকের ২২ ও ২৪ ক্যারেট গোল্ড প্রাইস কত জানুন

Published on:

Published on:

Gold Price have risen find out today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লাখের গণ্ডিতে রয়েছে। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার। তবে আজকের লেটেস্ট রেট কত জানুন।

বাড়ল সোনার দাম আজকের লেটেস্ট রেট কত জানুন (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের (Gold Price) ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

Gold Price have risen find out today's latest rates

আরও পড়ুন: দুর্নীতি রুখতে কড়াকড়ি, জব কার্ডের তথ্য খতিয়ে দেখতে মাঠে নামছে প্রশাসন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৩৯০টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৩৯০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১৪০০টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫০৬৫টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫০৬৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪২০০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪২০০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪১৯০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪১৯০০ টাকা।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।