ফের সেই চেনা অসুখ! ভারতীয় দল এই নির্দিষ্ট সমস্যায় পড়তেই পুরোপুরি ফ্লপ অভিষেক শর্মা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) লজ্জাজনক হারের মুখোমুখি হলো ভারতীয় দল (Indian Cricket Team)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের মধ্যেই জিতে নেওয়ার পর চতুর্থ ম্যাচে ফের একবার টসে জিতে শুরুতে বোলিং করতে নেমেছিল ভারত। ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে গ্লেন ফিলিপ্সের শতরানে ভর করে ২৫৯ রান স্কোরবোর্ডে তুলেছিল ভারত। কিন্তু সেই পাহাড়সম রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)।

কিন্তু অকল্যান্ডে ম্যাচ হারতেই এক লজ্জাজনক পরিসংখ্যান সকলের সামনে এসেছে। ব্যাট হাতে নীল জার্সিতে একাধিক বিধ্বংসী ইনিংস খেলা অভিষেক শর্মাকে সকলে পাওয়ার হিটার হিসেবে অত্যন্ত পছন্দ করেন। তিনি আক্রমণ শুরু করলে বোলাররা লাইন ও লেংথ গুলিয়ে ফেলেন। এই সিরিজেও তার দুর্দান্ত ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছে বারংবার।

Abhishek Sharma sets a formidable record as the first Indian opener to open in T20.

কিন্তু অকল্যান্ডে নিউজিল্যান্ডের দেওয়া ২৬০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে অভিষেক ব্যর্থ হওয়া মাত্রই সকলের সামনে এসেছে এই পরিসংখ্যান। দেখা গিয়েছে ভারতীয় দল গত দুই বছরে যতবার দুশো রানের বেশি টার্গেট তাড়া করেছে এই নির্দিষ্ট ফরম্যাটে, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন এই তারকা বাঁ-হাতি ওপেনার।

আরও পড়ুন: হাতে এসেছে নতুন অস্ত্র! ভারত হারলেও এই একটি জায়গায় আশার আলো দেখলেন গৌতম গম্ভীর

মোট ছয়বার অভিষেক শর্মা দলে থাকাকালীন ভারতীয় দল ২০০-এর বেশি টার্গেট তাড়া করতে নেমেছিল। আর পরিসংখ্যান বলছে এই ছয় ম্যাচে পুরোপুরি ব্যর্থ ব্যাট হাতে তান্ডব চালাতে অভ্যস্ত এই তারকা। একবারও তিনি এই পরিস্থিতিতে ৩০ রানের গণ্ডি অতিক্রম করতে পারেননি। এই ৮ ইনিংসে তিনি মাত্র ১১৫ রান করেছেন। তার মধ্যে সর্বোচ্চ চলতি সিরিজে ক্রাইস্টচার্চের ম্যাচে ১২ বলে খেলা তার ২৯ রানের ইনিংসটি।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

অথচ প্রথমে ব্যাটিং করতে নামলে বা টার্গেট ২০০-এর নীচে থাকলে অভিষেক শর্মার যে বিধ্বংসী রূপ দেখা গিয়েছে তার সঙ্গে খুব কম বিশ্বমানের ব্যাটারেরই তুলনা করা যাবে। কিন্তু এই এক বিশেষ সমস্যা কোনওভাবেই কাটিয়ে উঠতে পারছেন না। এই বিশেষ সমস্যা ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে।