‘জেলে যাবেই’ বারুইপুরের সভা থেকেই বড় ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

Published on:

Published on:

Suvendu Adhikari makes significant statement regarding Mamata over Indranil's arrest
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার বারুইপুরের মঞ্চ থেকে একেরপর এক কড়া মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি গ্রেফতার হয়েছেন মমতা ঘনিষ্ট নেতা ইন্দ্রনীল সেন ও অজিত মাহাতো। একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে এদিন মমতা থেকে অভিষেক (Mamata Banerjee, Abhishek Banerjee) কাউকেই ছেড়ে কথা বলেননি শুভেন্দু। একদিকে যেমন চ্যালেঞ্জ করেছেন ভোটে দাঁড়ালে আবারও হারানোর, তেমনি হুঁশিয়ারি দিলেন কবে জেলে যাবে বড় চোর!

‘বড় চোর জেলে যাবেই’, নাম না নিয়ে কটাক্ষ মুখ্য়মন্ত্রীর

নাম না নিয়েই মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আপনাদের মনে প্রশ্ন আছে যে বড় চোর কবে জেলে যাবে?’ অবশ্য এর উত্তর দিয়ে তিনি নিজেই জানান, ‘ধৈর্য্য রাখুন! আমরা রাজনীতিতে সহ্য, ধৈর্য্য ধরি’।

এরপর সিপিএম ও তৃণমূলের জোটকেও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর মতে, সিপিএম ও মমতা তৃণমূল বর্তমানে এক হয়ে গিয়েছে। ‘বেবি আর আন্টি এখন একসাথে চা খাচ্ছেন’ বলে জানান তিনি। একইসাথে চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে আপনি ভোটের ময়দানে লড়ুন, আবার হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর মমতার উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গে আপনার আর কিছু হবে না। ওঁরা কলকাতা থেকে দিল্লি যাচ্ছে আপনিও যান।

আরও পড়ুনঃ আবারও ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াব! শুধু শর্ত…, শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা অভিষেক

এদিন নাম না নিলেও ‘ডিজে ইস্যু’র কথা তোলেন মুখ্যমন্ত্রী। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, গোটা জেলায় গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। ২০১৪ সালের পর থেকে একটাও ভোট করতে দেওয়া হয়নি। উনি ৭ লক্ষ ভোটে জিতেছেন, কিন্তু এরপর ৬ মাস ধরে তিনি কোথায়?

প্রসঙ্গত, জ্ঞানের কুমার ইস্যু নিয়ে একেরপর এক বিক্ষোভ ও প্রদর্শনী হয়েই চলেছে রাজধানী দিল্লিতে। এছাড়া আলিমুদ্দিন স্ট্রিটকে অন্ধকারে রেখে দিল্লিতে কেরলের সিপিএম নেতাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তৃণমূলের সংসদের একাংশ এমন অভিযোগও উঠছে। এর ভিত্তিতেই এম বেবির সাথে মমতার চা খাওয়ার প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। আর বলেন, হেরেই পঞ্চাত্ব প্রাপ্তি হল একটা দলের।