রেশন কার্ড থাকলেই পাওয়া যাবে আয়ুষ্মান ভারতের সুবিধা? সরকারি নির্দেশিকা কী বলছে জানুন

Published on:

Published on:

Government scheme Ayushman Bharat beneficiary selection process guideline details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে জুড়েছে পশ্চিমবঙ্গ। গত সোমবার দিল্লিতে মউ স্বাক্ষরিত হয়েছে। এবার রাজ্যে এই সরকারি প্রকল্প (Government Scheme) চালু করতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেল। ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা পুরসভার কমিশনারকে এই বিষয়ক একটি নির্দেশিকা ও মেমো পাঠানো হয়েছে।

আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি কীভাবে নির্বাচন হবে?- (Ayushman Bharat)

জানা গিয়েছে, গত ৬ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিবের তরফ থেকে এই মেমো ও নির্দেশিকা পাঠানো হয়। সরকারি নির্দেশিকা অনুসারে, ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের গ্রাহক তথা উপভোক্তা চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এর জন্য মূল সোর্স হিসেবে ব্যবহৃত হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন তথা NFSA ডেটাবেস।

আরও পড়ুনঃ আসছে ঝেঁপে বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড়-জলের পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

সরকারি নির্দেশ অনুসারে, সংশ্লিষ্ট ডেটাবেসের অধীন AAY তথা অন্ত্যোদয় অন্ন যোজনা, SPHH তথা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত ও PHH তথা অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড গ্রাহকদের তথ্য যাচাই করে তাঁদের আয়ুষ্মান ভারত প্রকল্পের বেনিফিশিয়ারি হিসেবে তালিকাভুক্ত করা হবে।

মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে উপভোক্তাদের যাচাই ও ই-কেওয়াইসির কাজ শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে এই কাজের জন্য কড়া ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিখুঁতভাবে কাজ করতে ৪ দফা গাইডলাইনের কথাও বলা হয়েছে।

Free treatment upto 5 Lakhs and many more check out Ayushman Bharat benefits details

অন্যদিকে গত সোমবার মউ স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বাংলার ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের প্রায় সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এবার এই প্রকল্প চালু করার লক্ষ্যে প্রশাসনিক স্তরে তোড়জোড় শুরু হয়ে গেল। ই-কেওয়াইসির কাজ শেষ করার জন্য রীতিমতো ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই কাজের ক্ষেত্রে কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।