পরপর ম্যাচ হারলেও সিরিজ জিতেছে ভারত! এবার এই মনছোঁয়া কাজ করে সকলের প্রশংসা কুড়োলেন শ্রেয়স

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে ফের একবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু শেষ দুই ম্যাচে তাদের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন সমর্থকরা। শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) বিরুদ্ধে শেষ দুই ম্যাচে রীতিমতো দাপট দেখিয়ে জয় পেয়েছেন গ্লেন ফিলিপ্সরা। ভারতীয়দের মধ্যে একমাত্র নমন ধীর (Naman Dhir) ছাড়া কেউই ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেননি।

আর সেইজন্য তাকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচ জয়ের পর ট্রফি হাতে নিয়ে চ্যাম্পিয়ন দলের গ্রূপ ছবি তোলার সময় সেই ট্রফি নিজের হাতে না রেখে নমন ধীরের হাতেই তুলে দেন শ্রেয়স। তার সেই কাজ ক্রিকেট সমর্থকদের কাছ থেকে প্রশংসা আদায় করে নিয়েছে।

চলতি সিরিজে একজন ফিনিশার হিসেবে ফর্মের মধ্যগগনে ছিলেন নমন ধীর। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের জয়ের ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১ বল ব্যাটিং করার সুযোগ পান। চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ভারত হারলেও তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন।

আরও পড়ুন: কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অভিষেক! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এই বড় কীর্তি

গোটা সিরিজে তার স্কোরগুলি ছিল যথাক্রমে ৪২*, ৩১, ৪*, ২৮, ও ৩৩*। গোটা সিরিজে তিনি ১৯০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। বল হাতে খুব বড় সাফল্য না পেলেও লোয়ার মিডল অর্ডারে তার এবং নীতিশ রেড্ডির জুটি সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে। এখন ভারতীয় সমর্থকরা আশা করবেন তার এই ছন্দ পরবর্তী সময়েও বজায় থাকুক।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত রোহিত শর্মার! বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে এবার এই বিশেষ টুর্নামেন্ট খেলবেন হিটম্যান

চলতি বছরেই ভারতীয় দলে অভিষেক ঘটে তার। শুরুর দিকে ব্যাটিং বা বোলিং কোনও বিভাগেই সাফল্য পাননি নমন। কিন্তু তারপরেও তার প্রতিভার ওপর আস্থা রেখেছিলেন গৌতম গম্ভীর। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে সেই ভরসার মান রেখেছিলেন।