বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি হিসেবে ভারতীয় দল (Indian Cricket Team) নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। তারপর ফের তাদের মাঠে দেখা যাবে ডিসেম্বরের শেষে। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ভারত। তার পরে বিরতি এড়িয়ে বিশ্বকাপের (2027 ODI World Cup) জন্য নিজেকে প্রস্তুত রাখার জন্য এবার বড় সিদ্ধান্ত নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
এবার ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট অর্থাৎ বিজয় হাজারে ট্রফির মুম্বাইয়ের স্কোয়াডের দেখা যেতে পারে এই কিংবদন্তি ক্রিকেটারকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ চলবে ডিসেম্বরের ১৩ থেকে ১৯ তারিখ অবধি। তারপরে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে দেখা যেতে পারে হিটম্যানকে।
ইতিমধ্যেই জানা গিয়েছে যে রোহিত শর্মা নিজে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে নিজের খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মুম্বাইয়ের হয়ে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটারকে। তবে ঠিক কতগুলো ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন এই নিয় কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: রোহিতকে টপকে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অবিশ্বাস্য কীর্তি
অপরদিকে এই টুর্নামেন্টের গ্রূপের ম্যাচগুলির জন্য রোহিতকে পাওয়া গেলেও নক-আউট পর্যায়ে তাকে নিশ্চিতভাবে পাওয়া যাবে না। কারণ জানুয়ারির ৩ তারিখ থেকে আরম্ভ হতে চলেছে ভারত বনাম জিম্বাবোয়ে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ভারতের বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রোহিত নিজেও মাঝের সময়টুকু নষ্ট করতে চান না।













