বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজ জিতলেও যেভাবে শেষ দুটি ম্যাচে ভারতীয় দলকে (Indian Cricket Team) হারের মুখ দেখতে হয়েছে তারপরে অনেকেই শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। ভারতীয় দল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করায় দলে প্রত্যাবর্তন করিয়েই নেতৃত্বের দায়িত্ব শ্রেয়সের হাতে তুলে দিয়েছিল বিসিসিআই (BCCI)।
সূর্য কুমার যাদবের বাদ পড়ার কারণ তার অধিনায়কত্বের ভারতীয় দলের খারাপ পারফরমেন্স ছিল না। ব্যাট হাতে দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকায় শেষ পর্যন্ত তাকে ছিপে ফেলতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমারের বদলে শ্রেয়াসের অধিনায়ক হওয়ার এই সিদ্ধান্তকে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর স্বাগত জানিয়েছিলেন।

কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। তারপর অবশ্য পরপর আফগানিস্তান, জিম্বাবোয়ের মতো দলগুলোর বিরুদ্ধে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে ভারত। এশিয়ান গেমসের মঞ্চ থেকে স্বর্ণপদকও এসেছে।
আরও পড়ুন: মাঠে ফিরে দলকে জেতাতে না পারলেও এই বিশেষ রেকর্ড গড়লেন ঈশান কিষাণ! টপকে গেলেন সূর্যকুমারকে
কিন্তু তারপর ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডের পতন দলগুলির বিরুদ্ধে মাঠে নেমে ফের কোনোক্রমে সিরিয়াস জয় নিশ্চিত করতে পেরেছে ভারত। আর তার পাশাপাশি একটি মারাত্মক পরিসংখ্যান সকলের সামনে এসেছে যা দেখে টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন ভারতীয় সমর্থকরা।
আরও পড়ুন: “কাউকে খুশি করা আমার কাজ নয়”, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে মেজাজ হারালেন গৌতম গম্ভীর!
গত তিন বছর ধরে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব ছিলেন সূর্যকুমার। রোহিত শর্মা নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দল থেকে অবসর নেওয়ার পর এই দায়িত্ব স্কাই এর কাঁধে উঠেছিল। তার তিন বছরের অধিনায়ক করতে মাত্র আটটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু তারপর থেকে শ্রেয়স আইয়ার দায়িত্ব নেওয়ার পরে মাত্র ছয় মাসের দশটি ম্যাচে হারতে হয়েছে ভারতকে। অনেকেই গম্ভীরকে সতর্ক করছেন যে এখন থেকে সাবধান না হলে হয়তো ভারতীয় টি-টোয়েন্টি দলের যে দাপট তা হয়তো বিশ্ব ক্রিকেটে আর থাকবে না। যদিও আপাতত নিজের অধিনায়কের ওপর পূর্ণ ভরসা রাখছেন গম্ভীর নিজে।












