Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - আগে পাননি লক্ষ্মীর ভাণ্ডার, ‘নতুন’ করে কীভাবে আবেদন অন্নপূর্ণা-র জন্য? রইল পরপর ধাপ

আগে পাননি লক্ষ্মীর ভাণ্ডার, ‘নতুন’ করে কীভাবে আবেদন অন্নপূর্ণা-র জন্য? রইল পরপর ধাপ

Nirajana Nag

Published on: June 10, 2026

Nirajana Nag

Published on: June 10, 2026

Google News
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন ৫০ লক্ষ মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে ৩০০০ টাকা।

KPS Admission 2026
SNU Admission 2026

যোগ্য আবেদনকারীদের দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা

আগামী তিন মাস ধরে চলবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া। কোনও যোগ্য আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখবে সরকার। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা হবে ধাপে ধাপে। কোনও অযোগ্য ব্যক্তিদের সুবিধা গ্রহণ করতে দেখা যায় তাহলে আমজনতাকে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হবে।

How to apply new application for Annapurna Bhandar

প্রকাশিত হয়েছে আবেদন ফর্ম: সরকারের তরফে একটি নতুন আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। ১২ পৃষ্ঠার ওই আবেদনপত্রের মাধ্যমে নতুন করে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে (Annapurna Bhandar)। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে এই প্রকল্পে। অনলাইনে কীভাবে আবেদন করবেন, রইল পরপর ধাপ।

আরও পড়ুন : সতর্ক করেছে FSSAI, খবরের কাগজে ঝালমুড়ি-শিঙাড়া খেয়ে শরীরের কী হাল করেছেন জানেন?

অনলাইনে কীভাবে আবেদন: প্রথমেই খুলতে হবে Social Registry WB Portal খুলতে হবে। হোমপেজে মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা দিতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি। তা দিয়ে ভেরিফাই করলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। রেজিস্ট্রেশন বা লগইন করার পর সিটিজেন পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে Annapurna Yojana Apply Online অপশনটি সিলেক্ট করতে হবে। আবেদনের ফর্মে (Annapurna Bhandar) বেশ কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, আধার নম্বর, বয়স, ঠিকানা, জেলা, ব্লুক বা পুরসভা, পরিবারের সদস্য তথ্য এবং মোবাইল নম্বর। এরপর দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, যার মধ্যে থাকছে ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড।

আরও পড়ুন : অ্যালার্ট দেবে মেসেজে, লোডশেডিংয়ের গেরোও শেষ, স্মার্ট মিটারের অ্যাপেই লুকিয়ে ‘গোপন’ চাবি

এরপর দিতে হবে প্রয়োজনীয় তথ্য। এর মধ্যে রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, ব্যাঙ্কের পাসবই এবং পাসপোর্ট সাইজের ছবি। সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে Application Reference Number পাওয়া যাবে। পোর্টালে গিয়ে মোবাইল নম্বর বা আবেদন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে। অফলাইনে আবেদনের জন্য নিকটস্থ সরকারি অফিসে বা ক্যাম্পে গিয়ে ফর্ম নিয়ে আবেদন করতে হবে।

Related Stories

View All
Supreme Knowledge Foundation Graduation Day concluded with grand ceremony.

ছাত্রজীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন সূচনা! মহাসমারোহে সম্পন্ন হল SKF-এর Graduation Day

‘পরের জন্মে আমি অবশ্যই ডাক্তার হব’, মা-বাবার উদ্দেশ্যে চিঠি লিখে চরম সিদ্ধান্ত নিট পরীক্ষার্থীর

মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতিবেগ! গোটা বিশ্বকে চমকে দিল চিনের বুলেট ট্রেন

Srijan Bhattacharya on Jadavpur University

আপনাদের প্রত্যাখ্যান করছে গোটা দেশের যুবসমাজ! যাদবপুর প্রসঙ্গে সাফ জানালেন সৃজন

Sarbori Mukherjee in Procession at Jadavpur University

‘কিছুতেই দেশবিরোধী স্লোগান দিতে দেব না’, যাদবপুরের মিছিল থেকে গর্জে উঠলেন শর্বরী

Breaking News

View All
Supreme Knowledge Foundation Graduation Day concluded with grand ceremony.

ছাত্রজীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন সূচনা! মহাসমারোহে সম্পন্ন হল SKF-এর Graduation Day

August 20, 2026

অসমাপ্ত গল্প, ‘বিগ বস’কে জায়গা দিতে জগাখিচুড়ি করে শেষ এই সিরিয়াল

August 21, 2026
Ajker rashifal todays horoscope 14 August 2026.

আজকের রাশিফল ২১ অগাস্ট, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

August 21, 2026

শিলংয়ে আবারও মোহনবাগানের ত্রাতা বিশাল কাইথের গ্লাভস! ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি

August 20, 2026

সরকারি এসি ভলভো বাসে স্লিপার কোচ, মহিলাদের ফ্রি, শিলিগুড়ি-কলকাতার রুট দেখে নিন

August 20, 2026
Mirza Fakhrul became the New President of Bangladesh.

নির্বাচনে মিলেছে বড় জয়! বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হলেন BNP-র মহাসচিব মির্জা ফখরুল

August 20, 2026

বড় সিদ্ধান্ত! এবার বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দিয়ে ঘণ্টায় ১০০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

August 20, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য