৩০ জুন পর্যন্ত ডেডলাইন, তারপরেই ‘অবৈধ’ কাগজের নোট? কী জানাল কেন্দ্র?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে আসতে চলেছে প্লাস্টিকের নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিকল্পনা অনুযায়ী এবার বাজার দখল করবে প্লাস্টিকের নোট (Currency Note)। এই পরিস্থিতিতে গুঞ্জন ছড়িয়েছে, চলতি মাসের মধ্যেই নাকি উঠে যেতে চলেছে সমস্ত কাগজের নোট। ৩০ জুন পর্যন্ত নাকি ডেডলাইনও দেওয়া হয়েছে। তার মধ্যেই নাকি কাগজের নোট বন্ধ হয়ে যাবে। যা রটেছে তা কি সত্যিই ঘটছে?

বাজারে আসবে প্লাস্টিকের নোট (Currency Note)

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে, ৩০ জুনের মধ্যে কাগজের নোট বন্ধ করে তার বদলে আসবে প্লাস্টিকের টাকা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। এবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিল প্রেস ইনফরমেশন ব্যুরো।

Will currency note be invalid

সত্যিটা আসলে কী: পিআইবি এর তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও ঘোষণাই করেনি। এই দাবি পুরোপুরি মিথ্যে। আমজনতার কাছে যে কাগজের নোট রয়েছে বাতিল হবে না, আগের মতোই ব্যবহার করা যাবে কাগজের নোট।

আরও পড়ুন : শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশন, ২৫ জুনের মধ্যে ‘এই’ কাজ না সারলে হাতছাড়া হবে টাকা

ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্ট: সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতে চিন্তায় পড়ে গিয়েছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। ৩০ জুনের মধ্যে কাগজের নোট (Currency Note) বাতিল হওয়ার গুঞ্জনে সমস্যায় পড়েছিলেন অনেকে। তবে পিআইবির বিজ্ঞপ্তির পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।

আরও পড়ুন : ১ কেজি মাটন রাঁধতে কতটা পেঁয়াজ-রসুন-আদা প্রয়োজন? দক্ষ রাঁধুনিরাও করেন এই বড় ভুল!

কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, দেশের বর্তমান আর্থিক কাঠামো অক্ষুন্ন থাকবে। কাগজের নোট থাকলে সেগুলি বৈধ হিসেবেই গণ্য করা হবে। প্লাস্টিকের নোট এলেও কাগজের নোট লেনদেনে কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দেওয়া হয়েছে।