Durga Puja 2026 Live Updates

বুলেট ট্রেন স্টেশনের নিচে চলবে ভারতীয় রেলের ট্রেন! প্রস্তুত নতুন প্ল্যাটফর্ম

Published on:

Published on:

Indian Railways trains will run beneath the bullet train station.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের কাজে জোরকদমে চলছে। এই আবহে বুলেট ট্রেন প্রকল্পে আহমেদাবাদ (Ahmedabad) রেল স্টেশন একটি বড় মাইলফলক অর্জন করেছে। মূলত, ওই স্টেশনে বুলেট ট্রেন স্টেশনের নিচে ভারতীয় রেলের (Indian Railways) নিয়মিত যাত্রীবাহী ট্রেনগুলির জন্য ৩ টি নতুন প্ল্যাটফর্মের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্ল্যাটফর্মগুলিতে বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল করতে পারবে। এই উদ্দেশ্যে নতুন ব্রড-গেজ রেললাইনও নির্মাণ করা হয়েছে। দেশে একই স্থানে হাই স্পিড এবং সাধারণ রেল পরিষেবা সংযুক্ত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে।

বুলেট ট্রেন (Bullet Train) স্টেশনের নিচে চলবে ভারতীয় রেলের ট্রেন:

জানিয়ে রাখি যে, মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের অংশ হিসাবে আহমেদাবাদে একটি বুলেট ট্রেন স্টেশন নির্মাণ করা হচ্ছে। এই স্টেশনের নিচ দিয়ে ভারতীয় রেলের ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ১০, ১১ ও ১২ নম্বর প্ল্যাটফর্মের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। রেল নিরাপত্তা কমিশনার তথা CRS এই প্ল্যাটফর্মগুলি ও রেললাইনগুলি পরিদর্শন করেছেন।

Indian Railways trains will run beneath the bullet train station.

রেলের ঐতিহাসিক কৃতিত্ব: উল্লেখ্য যে, ইতিমধ্যেই পশ্চিম রেলের আহমেদাবাদ বিভাগের রেলওয়ে ম্যানেজার বেদ প্রকাশ জানিয়েছেন, এটি ভারতীয় রেলের আধুনিকীকরণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক কৃতিত্ব। এর ফলে স্টেশনটির ট্রেন পরিচালনার ক্ষমতা বাড়বে এবং যাত্রীদের  আরও উন্নত রেল পরিষেবা প্রদান করা সম্ভব হবে। তবে, এই প্ল্যাটফর্মগুলি থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার আগে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পন্ন করতে হবে। এগুলি সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরেই এখান থেকে ট্রেন চলাচল শুরু করা যাবে।

আরও পড়ুন: AAAI-র ইস্ট ইন্ডিয়া চ্যাপ্টারের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন স্ট্যান্ডার্ড পাবলিসিটি ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জি

জানিয়ে রাখি যে, বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণ কাজের কারণে ২০২২ সালের জুলাই মাস থেকে আহমেদাবাদ স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মটি বন্ধ ছিল। এখন নতুন প্ল্যাটফর্ম ও রেললাইনের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সেখানে পুনরায় ট্রেন চালানোর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমসে ৩ বার জেতেন সোনা! আত্মঘাতী অ্যাথলিট নীরজ যাদব, কেন এমন সিদ্ধান্ত?

এদিকে, আহমেদাবাদ বিভাগ জুড়ে রেল পরিষেবা উন্নত করার জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও চলছে। আসরওয়া রেলওয়ে স্টেশন এবং সবরমতী এ কেবিনের মধ্যে নতুন ব্রড-গেজ বাইপাস লাইনটিও পরিদর্শন করা হয়েছে। এই লাইনে ওয়াই-ফাই সংযোগের ব্যবস্থা রয়েছে। যা রেল নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে ট্রেন চলাচলকে সহজতর করবে। এছাড়াও, আহমেদাবাদ রেলওয়ে স্টেশন এবং কাঙ্কারিয়া ডিপোর মধ্যে একটি পঞ্চম রেললাইন নির্মাণ করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এটি ট্রেন চলাচল আরও ভালোভাবে পরিচালনা করতে এবং রেল যানজট কমাতে সাহায্য করবে। সামগ্রিকভাবে, এই প্রকল্পগুলি আহমেদাবাদের রেল নেটওয়ার্ককে শক্তিশালী করতে এবং ভবিষ্যতে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা এবং পরিষেবাও আরও উন্নত হবে।