বাংলাহান্ট ডেস্ক : তালিকায় এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দুর্গাপুজো নিয়েও কোটি কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ ওঠে ইন্দ্রনীল এবং তাঁর স্ত্রী মধুছন্দার বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় বউবাজার থানায় এফআইআর দায়ের হয় ইন্দ্রনীলের বিরুদ্ধে। এবার সেই প্রেক্ষিতেই আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি।
হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)
দুর্গাপুজো নিয়ে বেআইনি ব্যবসা করার অভিযোগ ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সেই অভিযোগেই দায়ের হয় এফআইআর। এবার আগাম জামিনের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ হলেন ইন্দ্রনীল। আগামী শুক্রবার এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৭ জুন হতে পারে শুনানি।

কী অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে: জানা যাচ্ছে, ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্নীতি করার অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। অভিযোগ, দুর্গাপুজোর নামে একটি প্রিভিউ শো এবং প্রিভিলেজড পুজো এন্ট্রি টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়, যেখানে ইউনেস্কোর নাম ব্যবহার করা হয়। এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসে মোবাইলেই করুন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ
ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রচার: অভিযোগ, এই কর্মসূচিকে এমন ভাবে প্রচার করা হয় যাতে মানুষের মনে হয়, এর সঙ্গে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে। কিন্তু ইউনেস্কো কখনোই এমন অংশীদারি বা বাণিজ্যিক চুক্তিতে সম্মতি দেয়নি বলে অভিযোগ। এমনকি ইউনেস্কোর তরফে প্রাপ্ত ইমেল এবং সংশ্লিষ্ট আইনি নথিপত্রও অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : জামাই আদর করুন জিভে জল আনা দই ইলিশ দিয়ে, রইল রেসিপি
আরও অভিযোগ, দুর্গাপুজোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটনের নামে বাণিজ্যিক মডেল তৈরি করে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এবার হাইকোর্টে বিষয়টি কোনদিকে এগোয় সেটাই দেখার।













