Durga Puja 2026 Live Updates

ভাপা পাতুরি ছেড়ে দশমীতে রাঁধুন ইলিশের রকমারি পদ, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোয় প্রতিবারই পড়ে ইলিশের খোঁজ। কিন্তু এবার পদ্মার ইলিশ না আসায় গুজরাট, দিঘার ইলিশ দিয়েই কাজ চালাতে হচ্ছে বাঙালিকে। বিজয়া দশমীতে মিষ্টিমুখের সঙ্গে সঙ্গে অনেক বাড়িতে জমিয়ে খাওয়াদাওয়াও হয়। আর সেখানে যদি থাকে ইলিশের কোনও পদ (Recipe) তাহলে কেল্লা ফতে।

রকমারি কাশ্মীরি ইলিশের রেসিপি (Recipe)

আজ দশমী। মিষ্টিমুখের সঙ্গে সঙ্গে অতিথি আপ্যায়নের জন্য পাতে রাখতেই পারেন ইলিশের রকমারি পদ। ভাপা বা পাতুরি ছাড়া অন্য কিছু চেখে দেখতে চাইলে এবার বানিয়ে ফেলতে পারেন কাশ্মীরি ইলিশ। রইল রেসিপি-

Different hilsa recipe for pujo

কাশ্মীরি ইলিশের উপকরণ:

ইলিশের পিস- ৪ টি

পোস্ত বাটা- ১ চামচ

কাশ্মীরি লঙ্কা বাটা- ১ বড় চামচ

জিরে গুঁড়ো

হলুদ গুঁড়ো

আরও পড়ুন : বিসর্জনের জন্য চক্ররেলে রদবদল, ঘুরপথে চলবে একাধিক লোকাল

কাশ্মীরি ইলিশের প্রণালী: কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলি (Recipe) ভালো করে ভেজে নিন। ওই তেলেই জিরে গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিন। সামান্য জল দিয়ে নুন চিনি দিয়ে মাছ ভালো করে ফুটিয়ে নিন।

আরও পড়ুন : পুজোয় স্পেশ্যাল পরিষেবা, দশমীতে কোন রুটে কখন চলবে মেট্রো?

কিছুক্ষণ পর নামিয়ে নিন। কাশ্মীরি লঙ্কার পাশাপাশি দিতে পারেন কাঁচালঙ্কাও। ব্যস তৈরি কাশ্মীরি ইলিশ।