বাংলা হান্ট ডেস্কঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কলকাতা মেট্রো (Kolkata Metro) দিয়ে যাতায়াত করেন। সপ্তাহের ব্যস্ত দিনগুলো তো বটেই, রবিবারেও প্রায় দিনই ভিড় থাকে। যদিও রবিবার কিংবা অনেক ছুটির দিনে মেট্রোর সংখ্যা কমে যায়। কারণ প্যাসেঞ্জার তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বড় ঘোষণা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের (Kolkata Metro)
বিজ্ঞপিতে বলে হয়েছে , আগামী ১৪ই জুন রবিবার WBCS প্রিলিমিনারি পরীক্ষা আছে। যার জন্য আরও অতিরিক্ত এক ঘন্টা মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এই নিয়ম শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিনেশ্বর গামী মেট্রো ও হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইনের মেট্রো। এই দিনে সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে দুটি লাইন মিলিয়ে মোট ২ জোড়া মেট্রো অতিরিক্ত চলবে। যার দূর থেকে আসা পরীক্ষার্থীদের স্বস্তির নিঃস্বাস ফেলতে দেবে ও সময়মত পরীক্ষাবলে পৌঁছে দেবে।
কোন টাইমে অতিরিক্ত মেট্রো?
সাধারণত রবিবার সকাল ৯ টা থেকে মেট্রো পাওয়া যায় ব্লু লাইনে। তবে এদিন ৮ টা থেকেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। অর্থাৎ আপ-ডাউন মিলিয়ে প্রায় ১৫২টি মেট্রো চলাচল করে, সেখানে আগামী ১৪ই জুন ১৫৬ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে আপ-ডাউন মিলিয়ে।
আরও পড়ুনঃ অভিযোগ সাম্প্রদায়িক উস্কানির! FIR দায়ের হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
অন্যদিকে গ্রিন লাইনে সকাল ৮ টা বেজে ২ মিনিটে সেক্টরফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো চলবে। তবে আরও একটি জিনিস লেখা ছিল নোটিশে। রবিবার ব্লু লাইন ও গ্রীন লাইন চালু থাকলেও ব্লু লাইনে কাজ চলছে। অন্যদিকে ইয়োলো লাইন, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইন সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হয়েছিল এই সময়ে।
প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ সরকারি পদে নিয়োগ একপ্রকার থমকে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। পর্যন্ত জানা যাচ্ছে সরকারের বিভিন্ন ডিভিশন অনুযায়ী প্রায় ২.৫ লক্ষ চাকরি হবে। ইতিমধ্যেই তার বিবরণ প্রকাশ্যে এসেছে। যেখানে পশ্চিমবঙ্গ পুলিশে ১৫,৫০০ ও কলকাতা পুলিশে ১০,৪০০ জন নিয়োগ করা হবে বলে খবর মিলেছে।














