আরও প্যাঁচে আরজি কর কাণ্ডের সন্দীপ ঘোষ! শখের বাড়ি নিয়ে বড় নির্দেশ কলকাতা পুরসভার

Published on:

Published on:

Kolkata Municipal Corporation gives notice to Sandip Ghosh to demolish roof pergola
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবার আরও চাপে। তাঁর শখের বাড়ি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। সন্দীপের বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলতেই হবে, এমনটাই জানিয়েছে কেএমসি। এর জন্য রীতিমতো ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে।

সন্দীপকে নোটিশ পাঠিয়েছে কেএমসি-র বিল্ডিং বিভাগ | (Sandip Ghosh)

১২ জুন, শুক্রবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফ থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নোটিশ পাঠানো হয়। বলা হয়েছে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে তাঁর বাড়ির ছাদের উপরের পারগোলা ভেঙে ফেলতে হবে।

আরও পড়ুনঃ এবার বিপাকে মদন মিত্র? সাতসকালে বিধায়কের দুই বাড়িতে ED হানা, চলছে তল্লাশি

জানা গিয়েছে, এই নোটিশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে সন্দীপকে নিজের বাড়ির বাড়ির বেআইনি অংশ ভাঙতে হবে। এমনটা না হলে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট, ১৯৮০ অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে সন্দীপের বাড়ির বেআইনি অংশ পুরসভা ভাঙবে। তবে ভাঙার খরচ বাড়ির মালিককে দিতে হবে।

কেএমসি-র ৩ নম্বর বরো এলাকার ৩৩ নং ওয়ার্ডের ৮৩ নম্বর বদন রায় লেনে সন্দীপের বাড়ি। ২০২৪ সালেই এই বাড়ির বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ সামনে আসে। এর আগে গত মে মাসে কলকাতা পুরসভার স্পেশ্যাল অফিসার (বিল্ডিং) সোমনাথ বড়াল শুনানির পর সন্দীপের বাড়ির অবৈধ নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সংশ্লিষ্ট নির্দেশ কার্যকর করতে পুরসভার তরফ থেকে নোটিশ পাঠানো হয়।

Sandip Ghosh

২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল। এরপর এক এক করে তাঁর আমলে হাসপাতালে হওয়া নানা দুর্নীতি সামনে আসে। পরবর্তীতে গ্রেফতারও হন তিনি। এবার সেই সন্দীপের বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা পুরসভা। রীতিমতো ডেডলাইন বেঁধে এই নির্দেশ দেওয়া হয়েছে।