বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ করে অতিথি এসেছে। এবার তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ নেই। তবে বাড়িতে যদি চিকেন থেকে থাকে তাহলে একঘেয়ে চিকেনের ঝোল না করে। বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প সময় লাগবে (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদ চিকেন ধোকা (Recipe)
প্রিয়জনকেও নিজের হাতে নতুন কিছু রেঁধে খাইয়ে চমকে দিতে পারেন। প্রেমে ধোঁকা না দিয়ে বরং ধোঁকা খাইয়ে মন জিতে নিন সঙ্গীর। তবে ধোঁকা যদি খাওয়াতেই হয়, তা হলে বানাতে পারেন চিকেন দিয়ে। রইল প্রণালী (Recipe) ।

আরও পড়ুন: যাত্রী চাহিদার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত, রবিবার দুই লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা
উপকরণ:
ছোলার ডাল: আধ কাপ
মটর ডাল: আধ কাপ
ছোলা: আধ কাপ
চিকেন কিমা: দেড় কাপ
হলুদগুঁড়ো: ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ
গোটা জিরে: ১ চা চামচ
পেঁয়াজ কুচি: আধ কাপ
কাঁচালঙ্কা কুচি: ১ টেবিল চামচ
সর্ষের তেল: পরিমাণ মতো
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ২ চা চামচ
গরমমশলা গুঁড়ো: ১ চা চামচ
ঘি: আধ চা চামচ
প্রণালী: প্রথমে ডাল এবং ছোলা বেশ কয়েক ঘণ্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ডাল এবং ছোলা নরম হয়ে এলে মিক্সিতে ঘুরিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে নিন। এবার মাংসের কিমাও মিক্সিতে ঘুরিয়ে নিন। এর পর মাংসের কিমার মধ্যে ডালের মিশ্রণটি, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, নুন, চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে চিকেন কিমা এবং ডালের মিশ্রণটি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।মিনিট পাঁচেক পরে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে এলে চৌকো করে অথবা ধোঁকার আকারে কেটে নিন। তারপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে। তারপর ভেজে রাখা ধোকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন।তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













