যাত্রী চাহিদার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত, রবিবার দুই লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা

Published on:

Published on:

Kolkata Metro find out the details of the new train schedule for sunday
Follow

বাংলা হান্ট ডেস্ক: অন্যান্য রবিবারের তুলনায়, ১৪ জুন বেশি মেট্রো চলবে ব্লু লাইন ও গ্রীন লাইনে  (Kolkata Metro)। কারণ রবিবার ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। যার ফলে এই দুদিন এই লাইন দুটোতে অতিরিক্ত দুজোড়া করে ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জেনে নিন কখন থেকে এই ট্রেনগুলো চলবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

রবিবার মেট্রোর নতুন সময়সূচি জেনে নিন বিস্তারিত (Kolkata Metro)

পরীক্ষার কারণে রবিবার ব্লু, গ্রিন লাইনে দু’জোড়া করে অতিরিক্ত মেট্রো চলবে। পাশাপাশি অন্যান্য রবিবারের তুলনায় এই রবিবার এক ঘণ্টা আগে পরিষেবা চালু হবে। একইসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সকাল ৮টায় ব্লু এবং গ্রিন লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে (Kolkata Metro)।

Kolkata Metro find out the details of the new train schedule for sunday

আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রীরা

এছাড়াও সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুই লাইনে মোট চার জোড়া মেট্রো চলবে। অতিরিক্ত মেট্রোগুলি পাওয়া যাবে আধ ঘণ্টা অন্তর। তবে সাধারণত রবিবার ব্লু লাইনে প্রথম পরিবাষেবা পাওয়া যায় সকাল ৯টায়। তবে ১৪ জুন পরীক্ষার্থীদের জন্য সকাল ৮টা থেকে পরিষেবা চালু হবে।

একইসঙ্গে প্রতি রবিবার আপ-ডাউন মিলিয়ে ১৫২টি পরিষেবা চলে। তবে সামনের রবিবার মিলবে ১৫৬টি পরিষেবা।রবিবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা মিলবে সকাল ৮টা ০২ মিনিট নাগাদ।

তবে এই রবিবার গ্রিন লাইনে আপ-ডাউন মিলিয়ে ১১২টি পরিষেবা পাওয়া যাবে। তবে শেষ পরিষেবার সময়ের কোনও বদল হয়নি। সকাল ৯টার পর পূর্বনির্ধারিত সূচি মেনেই পরিষেবা পাওয়া যাবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন (Kolkata Metro) অন্য ররিবারের মতো পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো চলবে না। ইয়েলো লাইনের পরিষেবার সূচিতে কোনও বদল নেই।