বাংলা হান্ট ডেস্ক: এবার শিয়ালদা ও ডিভিশনে রেল যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ শিয়ালদহ থেকে আরও পাঁচটি নতুন স্টপেজে এবার থেকে দাঁড়াতে চলেছে এসি লোকাল। জেনে নিন কোন পাঁচটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি (Indian Railways)।
এসি লোকালে বাড়তি স্টপেজ রইল রেলের বড় আপডেট (Indian Railways)
শিয়ালদা-রানাঘাট এসি লোকাল এখন থেকে ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, হালিশহর ও সিমুরালি স্টেশনে দাঁড়াবে বলে খবর মিলছে। আর তাতেই খুশির হাওয়া এই সব স্টেশনের যাত্রীদের (Indian Railways)।

আরও পড়ুন: চেনা রেসিপির অন্যরকম রূপ, চিকেন ধোকা তেই জমে উঠবে ভুরিভোজ, রইল রেসিপি
এছাড়াও শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার এই এসি লোকাল ইছাপুর স্টেশনে থামবে সন্ধে ৭টা ৩২ মিনিটে। জগদ্দলে থামবে ৭টা ৩৯ মিনিটে। কাঁকিনাড়ায় থামবে সন্ধে ৭টা ৪২ মিনিটে। হালিশহরে থামবে সন্ধে ৭টা ৫৪ মিনিটে। আর সিমুরালিতে থামবে রাত ৮টা ১২ মিনিটে।
সিমুরালিতে দাঁড়াবে ৮টা ৪৫ মিনিটে। হালিশহরে থামবে সকাল ৯টা ০২ মিনিটে। কাঁকিনাড়ায় দাঁড়াবে ৯টা ১৩ মিনিটে। জগদ্দলে থামবে ৯টা ১৬ মিনিটে। ইছাপুরে থামবে ৯টা ২৩ মিনিটে।
এছাড়া যেই যেই স্টেশনগুলিতে আগে ট্রেনটি দাঁড়াত, সেখানেও দাঁড়াবে। তাই সেই স্টপেজের যাত্রীদের চিন্তা নেই। আর এই ট্রেন এই নতুন স্টেশন গুলিতে দাঁড়ানোর ফলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।














