ভুলিয়ে দিলেন বুমরার অভাব! আফগানদের বিরুদ্ধে ভারতের জার্সিতে বল হাতে আগুন ঝড়ালেন গুরুনুর ব্রার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afganistan) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতীয় দল (Indian Cricket Team) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার সংখ্যা ৫০ থেকে কমে দাঁড়ায় ২৫-এ। আর বল করতে নেমে ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারে উইকেট তুলে সকলের নজর কেড়ে নেন তরুণ দীর্ঘদেহী পাঞ্জাবি ফাস্ট বোলার গুরনুর ব্রার (Gurnoor Brar)।

২৬ বছর বয়সী এই ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই ফাস্ট বোলার আক্ষরিক অর্থেই একজন গতিদানব। ভারতের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে অভিজ্ঞ আফগান ব্যাটার ইব্রাহিম জাদরানকে ড্রেসিংরুমে ফেরান তিনি। নিজের প্রথম স্পেলে নিয়মিত ১৪৫ কিমি/ঘন্টার বেশি গতিতে বল করেছেন তিনি।

ভারতীয় দলের বাকি বোলারদের যেখানে আফগান ওপেনার রহমানুল্লা গুরবাজের আক্রমণের সামনে বেশ কিছুটা অস্বস্তিতে দেখিয়েছে সেখানে নিজের প্রথম ৩ ওভারের স্পেলে ৬-এর নিচে ইকোনমি রেট বজায় রেখে বল করেছেন গুরনুর। গত আইপিএলে ১ কোটি ৩০ লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু সেখানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাননি তিনি।

২০২২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে গুরুনুরের। কিন্তু তার প্রতিভার প্রথম বড় ঝলক দেখা যায় ২০২৪-২৫ ঘরোয়া ক্রিকেট মরশুমে। এই সময় পাঞ্জাবের হয়ে ১২ টি রঞ্জি ম্যাচ খেলে ৩৩টি উইকেট নেন গুরুনুর। দুর্দান্ত গতির পাশাপাশি বোলিংয়ে অসাধারণ নিয়ন্ত্রণ তাকে করে তুলেছে গৌতম গম্ভীরের ফেভারিট। তাই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিরিজে তাকে ভারতীয় জার্সি গায়ে চাপানোর সুযোগ করে দেওয়া হয়েছে।