বিতর্কের আবহেই ১১ নভেম্বর অবসর নেবেন নোয়েল টাটা! ১২ বছর পর ছাড়বেন চেয়ারম্যানের পদ

Published on:

Published on:

Noel Tata to retire on November 11! He will step down as chairman after 12 years.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে আসছে। প্রাপ্ত তথ্য নিয়েই জানা গিয়েছে যে, টাটা গ্রুপের রিটেল কোম্পানি ট্রেন্টে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। মূলত, টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা (Noel Tata) টাটা গ্রুপের (Tata Group) অবসর নীতি অনুযায়ী ট্রেন্টের (Trent Ltd) চেয়ারম্যান পদ থেকে অবসর নিচ্ছেন। নোয়েল ১৯৯৭ সাল থেকে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি, ১৯৯৯ সালে ম্যানেজিং ডিরেক্টর হন এবং ২০১৪ সাল থেকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। জানিয়ে রাখি যে, নোয়েল টাটা ওয়েস্টসাইড এবং জুডিও-র মতো ব্র্যান্ডগুলিকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছেন। আগামী ১১ নভেম্বর থেকে তিনি চেয়ারম্যান এমেরিটাস হিসাবে নিযুক্ত হবেন। আগামী ১২ নভেম্বর থেকে তাঁর স্থলাভিষিক্ত হবেন এজেডবি অ্যান্ড পার্টনার্স ল ফার্মের কো-ফাউন্ডার বাহরাম ভাকিল। রাজীব দুবে এবং কল্পনা মার্চেন্টকেও বোর্ডে নিযুক্ত করা হয়েছে। এদিকে, নোয়েল টাটা ইতিমধ্যেই জানিয়েছেন যে ট্রেন্টের সেরা দিন আগামী দিনে আসবে। অপরদিকে, বাহরাম ভাকিলের নিয়োগকে বোর্ড লিডারশিপে একটি বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। কারণ, কোম্পানিটি এখন ফ্যাশন থেকে শুরু করে লাইফস্টাইল এবং গ্রোসারি খাতে সেক্টরেসম্প্রসারণকে ত্বরান্বিত করতে চায়।

আগামী ১১ নভেম্বর অবসর নেবেন নোয়েল টাটা (Noel Tata)!

কী জানিয়েছে ট্রেন্ট: উল্লেখ্য যে, ইতিমধ্যেই ট্রেন্ট জানিয়েছে, নোয়েল টাটা তাঁর কার্যকালে কোম্পানিকে সঠিক পথে চালিত করেছেন। তাঁর নেতৃত্বে কোম্পানিটি বাজারে তার অবস্থানকে শক্তিশালী করেছে এবং ধারাবাহিক বৃদ্ধি অর্জন করেছে। বোর্ড বিগত ২৯ বছরে তাঁর অবদানের জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছে। এদিকে, এই পরিবর্তনটি টাটা গ্রুপের নিয়মের অধীনে করা হয়েছে। যেখানে বোর্ড গঠন এবং ডাইরেক্টরদের অবসর গ্রহণ সংক্রান্ত কিছু নিয়মকানুন নির্দিষ্ট করা আছে। নোয়েল টাটা এখন একটি নতুন ভূমিকা গ্রহণ করবেন। কোম্পানি ঘোষণা করেছে যে, আগামী ১২ নভেম্বর থেকে তিনি চেয়ারম্যান এমেরিটাস হিসাবে নিযুক্ত হবেন। মূলত, তাঁর দীর্ঘ অবদানকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Noel Tata to retire on November 11! He will step down as chairman after 12 years.

বোর্ড আরও দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে: কোম্পানির বোর্ড আরও দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজীব দুবেকে আগামী ৩০ অক্টোবর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হচ্ছে। তিনি একজন নন-এক্সিকিউটিভ এবং নন-ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবেন। তবে, এর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে। কল্পনা মার্চেন্টকেও ৩০ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর ৩ বছরের জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে। এর জন্যও শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন।

আরও পড়ুন: ২৫,০০০ কোটির মেগা পরিকল্পনা! ইউরোপের এই কোম্পানির দিকে নজর গৌতম আদানির

এই সমস্ত পরিবর্তন এমন এক সময়ে ঘটছে যখন ট্রেন্ট তার রিটেল বিসনেস দ্রুত সম্প্রসারণ করছে। কোম্পানিটির ওয়েস্টসাইড ও জুডিও-র মতো ব্র্যান্ডগুলি বেশ জনপ্রিয় এবং এটি স্টার নামে একটি ফুড ও গ্রোসারি বিজনেসও পরিচালনা করে।

আরও পড়ুন: ঠিক যেন বৈভব! মাত্র ১৫ বছর বয়সেই ইতিহাস উমা কাশ্বীর, হলেন WPL-এর সর্বকনিষ্ঠ খেলোয়াড়

রেভিনিউ বেড়ে ৫,৮৭৩ কোটি টাকা হয়েছে: জানিয়ে রাখি যে, গত ত্রৈমাসিকে, কোম্পানির মুনাফা ২৫ স্কাইন্স বৃদ্ধি পেয়ে ৪৬৮ কোটি টাকা হয়। অন্যদিকে রেভিনিউ ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৮৭৩ কোটি টাকায় পৌঁছেছে।