ঠিক যেন বৈভব! মাত্র ১৫ বছর বয়সেই ইতিহাস উমা কাশ্বীর, হলেন WPL-এর সর্বকনিষ্ঠ খেলোয়াড়

Published on:

Published on:

At just 15, Uma Kashvi makes history by becoming youngest player in WPL.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী নিজের দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে গোটা বিশ্ব ক্রিকেট অনুরাগীদের অবাক করেছেন। তবে, এবার বৈভবের মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ১৫ বছর বয়সি উমা কাশ্বী (Uma Kashvi)। জানিয়ে রাখি যে, গত বুধবার কোচিতে ওমেন্স প্রিমিয়ার লিগ তথা WPL ২০২৭ (Women’s Premier League 2027)-এর মিনি নিলাম সম্পন্ন হয়েছে। এই লিগের পঞ্চম আসরের নিলামে ইতিহাস গড়লেন উমা কাশ্বী। তিনি WPL-এর নিলামে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে বিবেচিত হচ্ছেন। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে ১০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনেছে। এমনিতেই নতুন প্রতিভাদের ওপর বিনিয়োগের জন্য DC পরিচিত। এদিকে, উমা কাশ্বীর জন্ম ২০১১ সালের ৯ এপ্রিল। তিনি WPL-এ দিয়া যাদবের রেকর্ড ভেঙেছেন। দিল্লি ক্যাপিটালস ২০২৬ সালের নিলামে ১৬ বছর বয়সি দিয়াকে কিনেছিল। আসন্ন মরসুমের জন্য দিয়াকে ধরে রেখেছে ডিসি। এবারের নিলামে দিল্লি উমা কাশ্বী-সহ ৪ জন নতুন খেলোয়াড়কে দলে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি ৭৫ লক্ষ টাকায় কিরণ নাভগিরেকে কিনেছে, এবং নাজমা খান ও ক্রিস্টি গর্ডনের জন্য ১০ লক্ষ টাকা করে খরচ করেছে।

মাত্র ১৫ বছর বয়সেই ইতিহাস উমা কাশ্বীর (Uma Kashvi):

উমা কাশ্বী: জানিয়ে রাখি যে, উমা কাশ্বী কর্ণাটকের বাসিন্দা। তিনি একজন অলরাউন্ডার। যিনি ডান-হাতি ব্যাটার এবং অফ-স্পিন বোলার। উমা সাড়ে ৭ বছর বয়সে তাঁর বাড়ির কাছের একটি অ্যাকাডেমিতে ক্রিকেট খেলা শুরু করেন। সম্প্রতি BCCI মহিলা অনূর্ধ্ব-১৫ একদিনের টুর্নামেন্টে ১৭২ এভারেজে ৫১৬ রান করে উমা সবার নজরে এসেছেন। তিনি ৩ টি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন।

কর্ণাটকের হয়ে ১৩,০০০-এর বেশি রান: উল্লেখ্য যে, ডেকান হেরাল্ডের তথ্য অনুযায়ী, উমা কাশ্বী কর্ণাটকের হয়ে ৫৩০ ম্যাচে ১৩,০০০-এর বেশি রান করেছেন। যার মধ্যে ২৪ টি সেঞ্চুরি এবং ৬৮ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তিনি কর্ণাটক অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়কত্বও করেছেন। এছাড়াও, উমা মহারানি ট্রফিতে বেঙ্গালুরু ব্লাস্টার্সকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর কৃতিত্বের মধ্যে রয়েছে উইমেন্স অনূর্ধ্ব-১৯ T20 ট্রফি জয়, ওমেন্স অনূর্ধ্ব-১৯ ODI ট্রফির সেমিফাইনালে পৌঁছনো এবং কর্ণাটক ওমেন্স লিগ শিরোপা জয়। তিনি ২০২৬ সালের জুন-জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ব্যাট ও বল উভয়ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। উম কাশ্বী ODI ও T20-তে খেলা ৫ টি ম্যাচের মধ্যে ৪ টিতেই উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: ভারতের কাছ থেকে শেখা উচিত! T20-তে তৃতীয় পরাজয়ের পর বড় প্রতিক্রিয়া নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের

নির্ধারিত সূচি অনুযায়ী, WPL-এর পঞ্চম আসর আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে রয়েছেন জেমিমা রড্রিগেজ। গত মরসুমের ফাইনালে DC রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছিল।

আরও পড়ুন: বুলেট ট্রেন স্টেশনের নিচে চলবে ভারতীয় রেলের ট্রেন! প্রস্তুত নতুন প্ল্যাটফর্ম

WPL ২০২৭-এর জন্য দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড: জেমিমা রদ্রিগেজ (অধিনায়ক), শেফালি ভার্মা, মারজিয়েন ক্যাপ, চিনেল হেনরি, শ্রী চারানি, দিয়া যাদব, মমতা মাদিওয়ালা, লুসি হ্যামিল্টন, মিন্নু মানি, নন্দনি শর্মা, নিকি প্রসাদ, লরা ওলভার্ড অ্যানাবেল সাদারল্যান্ড, উমা কাশ্বী কিরণ নাভগিরে, নাজমা খান এবং ক্রিস্টি গর্ডন।