বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েকদিন। তারপরেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) প্রবেশ করবে বর্ষা। তার আগে থেকেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই একের পর এক জেলায় ঝড়-বৃষ্টি বাড়ছে। রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
তাছাড়া, আবহাওয়া দপ্তর জানিয়েছে, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। এই সব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
রবিবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় ঝড়ের গতি ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা! শাহের বৈঠকে কড়া নিরাপত্তার ব্লুপ্রিন্ট
বর্ষা এখনও পুরোপুরি দক্ষিণবঙ্গে না পৌঁছলেও তার প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা থাকায় আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।














