‘বকেয়া DA-সহ অন্যান্য..,’ বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে হবে বড় ঘোষণা! আশায় সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance(200)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা (Government Employees)। ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। তবে পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো, ডিএ (Dearness Allowance) বৃদ্ধি, বকেয়া নিয়ে কি আপডেট? একাধিক প্রশ্ন চলছে সরকারি কর্মীদের মধ্যে।

পয়লা তারিখেই রাজ্যের নব নির্বাচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক হয়। বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএর নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। বর্তমানে সকলে বাজেটের দিকে চেয়ে রয়েছেন।

ডিএ নিয়ে চমক থাকতে পারে রাজ্য বাজেটে | Dearness Allowance

এরই মধ্যে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ-ও আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।”

সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “এবার কর্মচারী, শিক্ষকদের বড় অংশ তারা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে, আমরা তাদেরও আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে প্রচেষ্টায় রয়েছি।” মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরকারি কর্মীদের একটা অংশ মনে করছে, রাজ্য বাজেট তাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে।

dearness allowance(201)

আরও পড়ুন: বেকার হলেও সন্তানের খরচ চালাতেই হবে, বাবার দায়িত্ব নিয়ে ঐতিহাসিক রায় হাই কোর্টের

রাজ্যে ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে হওয়া বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে দেওয়া হবে। এবার জল্পনা মহার্ঘ ভাতা নিয়ে। তাহলে কি কেন্দ্রীয় হারে ডিএ মিলবে? সম্পূর্ণ বকেয়া ডিএ কবে? নজরে ২২ জুন।