বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত।
৩০ জুনের ডেডলাইন, গ্যাস গ্রাহকদের জন্য জারি গুরুত্বপূর্ণ নির্দেশ (Lpg Cylinder)
আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তবে এরমাঝে রয়েছে এলপিজি উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত (Lpg Cylinder)।

আরও পড়ুন: লোকাল ট্রেনের ভিড় কমাতে রেলের উদ্যোগ, শিয়ালদহের দুই শাখায় বাড়ছে ট্রেন সংখ্যা
নতুন সরকারি নিয়ম অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকে কেওয়াইসি ছাড়া গ্রাহকেরা এলপিজি সিলিন্ডারের ওপর ভর্তুকি পাবেন না। এছাড়াও এই নিয়মটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ও ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারের যুক্ত সুবিধাভোগীদের ৩০ জুনের মধ্যে বায়োমেট্রিক আঁধার ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এছাড়াও,সরকার নিশ্চিত করতে চায় যেন গ্যাস ভর্তুকির সুবিধা শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য গ্রাহকদের কাছে পৌঁছায় এবং জাল এলপিজি সংযোগ প্রতিরোধ করা যায়। যে সকল গ্রাহক ৩০শে জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করবেন না, তাদের জন্য আধার-ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি এলপিজি সংযোগ থাকা গ্রাহকরা বাড়িতে তাদের মোবাইল ফোন থেকে অনলাইনে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।
অনলাইনে কীভাবে করবেন?
১. প্রথমেই আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে আপনার গ্যাস কোম্পানির অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন।
২. এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন বা রেজিস্টার করুন।
৩. তারপর ক্যাশ মেমোতে দেওয়া ১৬ ডিজিটের এলপিজি আইডিটি লিঙ্ক করুন।
৪. এরপর হোম স্ক্রিনে গিয়ে ‘মাই প্রোফাইল’-এ ক্লিক করুন।
৫. তারপর ‘এলপিজি ডিটেইলস’-এ যান এবং ‘ইন্ডেন ডিটেইলস’ সেকশনটি খুলুন।
৬. এটি করার পর আপনি ই-কেওয়াইসি অপশনটি দেখতে পাবেন। এখন সমস্ত শর্তাবলী সাবধানে পড়ুন।
৭. তারপর ‘ফেস স্ক্যান’-এ ক্লিক করে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করুন।
৮. সবশেষে ই-কেওয়াইসি রিকোয়েস্টটি সাবমিট করুন (Lpg Cylinder)।













