এক পদেই উঠে যাবে একথালা গরম ভাত, রইল রুই পোস্তর রেসিপি

Published on:

Published on:

Recipe delicious Rui Posto with just a few ingredients
Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছে ভাতে বাঙালির কাছে মাছ বরাবরই প্রিয়। রুই কাতলা থেকে পাবদা, পারশে, ইলিশ, ভেটকির মতো মাছ বাঙালির প্রিয় পদের (Recipe) তালিকায় থাকবেই। পেঁয়াজ রসুনের ঝাল হোক বা সরষে দিয়ে গা মাখা ঝাল কিংবা পাতলা ঝোল, মাছের নানান পদ রয়েছে বাঙালি হেঁশেলে।

মুখের স্বাদ বদলাতে চেখে দেখুন রুই পোস্ত (Recipe)

তবে সবসময় একই রকম তরকারিও ভালো লাগে না। স্বাদবদলের জন্য তখন খোঁজ পড়ে ভিন্ন ধরণের রেসিপির। এক্ষেত্রে পোস্তর আলাদাই চাহিদা এবং জনপ্রিয়তা থাকে। অনেকে সরষে পোস্ত দিয়ে মাছের পদ খেতে বেশ পছন্দই করেন। সরষে পোস্ত দিয়ে রান্না বাঙালির দীর্ঘদিনেরই প্রিয়। তাই স্বাদ বদল করার জন্য চেখে দেখতেই পারেন রুই পোস্তর রেসিপি (Recipe)। কীভাবে বানাবেন, রইল সম্পূর্ণ রেসিপি-

Easy rui posto recipe for festival

রুই পোস্তর উপকরণ:

রুই মাছ- ৬ টুকরো

পেঁয়াজ- ১ টা, পাতলা করে কাটা

পোস্ত দানা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

কাঁচা লঙ্কা- ৫-৬ টি

সরষের তেল- ৫-৬ টেবিল চামচ

আরও পড়ুন : PNB-তে একী কাণ্ড! আচমকাই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫ কোটি টাকা

রুই পোস্তর প্রণালী: মাছের টুকরোগুলিতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে প্রথমে। অন্যদিকে পোস্ত দানা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে মাছ ভেজে নিতে হবে। ওই তেলেই চিরে রাখা কাঁচালঙ্কা। গন্ধ বেরোলে দিতে হবে পোস্ত বাটা। ভালো করে নাড়াচাড়া করে হলুদ এবং লাল লঙ্কা গুঁড়ো দিতে হবে।

আরও পড়ুন : জগদ্ধাত্রী পুজো ঘিরে পর্যটনে প্রচার, রিভার ক্রুজ থেকে বিশেষ অ্যাপ, চন্দননগর নিয়ে উদ্যোগী সরকার

সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আধ কাপ গরম জল দিয়ে দিতে হবে। এরপর ভাজা মাছগুলি দিয়ে দিতে হবে। কড়াইতে ঢাকা দিয়ে ৩-৫ মিনিট রান্না করতে হবে। নামানোর আগে আরও দুটি কাঁচালঙ্কা এবং ১ টেবিল চামচ সরষের তেল ছড়িয়ে মিনিট দশেক ঢেকে রেখে পরিবেশন করুন গরম গরম।