বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদহ ডিভিশনে বাড়তে থাকা যাত্রীদের তুলনায় ট্রেন যেন সর্বদাই কম মনে হয়। বিশেষ করে অফিস টাইমে। তাই যাত্রী সুবিধার জন্য এবার অতিরিক্ত লোকাল চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কতগুলি ট্রেন চলবে? কোন রুট থেকে? সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে (Indian Railways)।
শিয়ালদহ ডিভিশনে নতুন স্পেশ্যাল ট্রেন, জেনে নিন সময়সূচি (Indian Railways)
০৩১৪৪ সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশ্যাল ট্রেনটি সোনারপুর স্টেশন থেকে সকাল ৬টা ০৫ মিনিটে ছাড়বে এবং ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৭টা ১০ মিনিটে। ০৩১৪৩ ডায়মন্ড হারবার – শিয়ালদহ স্পেশ্যাল ডায়মন্ড হারবার থেকে সকাল ৭টা ২২ মিনিটে যাত্রা শুরু করে ট্রেনটি শিয়ালদহ পৌঁছাবে সকাল ৮টা ৫৮ মিনিটে।০৩১২২ শিয়ালদহ – সোনারপুর স্পেশ্যাল (Indian Railways)।

আরও পড়ুন: শহরের কোলাহল থেকে দূরে? কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টায় পৌঁছে যান কোড়ো পাহাড়ে
শিয়ালদহ থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে ট্রেনটি সোনারপুর পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।০৩১২১ ক্যানিং – সোনারপুর স্পেশ্যাল
ক্যানিং থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে ট্রেনটি সোনারপুর পৌঁছাবে দুপুর ১২টা ১৫ মিনিটে।
বাড়ছে লোকাল ট্রেনের পরিষেবা যাত্রীদের সুবিধার্থে ৩৪৪২০ শিয়ালদহ – সোনারপুর লোকাল ট্রেনটির যাত্রাপথ আরও সম্প্রসারিত করা হয়েছে। এবার থেকে এই ট্রেনটি ক্যানিং পর্যন্ত চলবে।
নতুন ব্যবস্থায় ৩৪৪২০ শিয়ালদহ – ক্যানিং লোকাল যথারীতি সকাল ৯টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ক্যানিং পৌঁছাবে সকাল ১১টা ০৫ মিনিটে। এছাড়াও, ৩০৫১১ আপ চম্পাহাটি – মাঝেরহাট লোকাল ট্রেনটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে গড়িয়া ও বালিগঞ্জের মধ্যবর্তী স্টেশনগুলির জন্য নতুন সময়সূচি কার্যকর করা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে (Indian Railways)।













