বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড (Aadhaar) নিয়ে নিরাপত্তার আরও কড়াকড়ি হয়েছে। গ্রাহকদের নিরাপত্তা, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে এবার বড় পদক্ষেপ নিয়েছে ইউআইডিএআই। পুরনো mAadhaar অ্যাপ ধীরে ধীরে বন্ধ করে তার বদলে চালু হয়েছে নতুন আধার অ্যাপ। পুরনোর সঙ্গে এই নতুন আধার অ্যাপের পার্থক্য কোথায়?
নতুন আধার (Aadhaar) অ্যাপ আনছে ইউআইডিএআই
ব্যবহারকারীদের আধারের অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করে তুলতেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র mAadhaar প্ল্যাটফর্মের ডিজাইন বদলই নয়, দৈনন্দিন জীবনে আধার যাচাইকরণ এবং পরিচয়পত্র শেয়ার করার পদ্ধতিতেও বদল আনছে নতুন অ্যাপ। নতুন প্ল্যাটফর্মে QR ভিত্তিক আধার (Aadhaar) শেয়ার করা যাবে। এতে বিভিন্ন হোটেল, হাসপাতাল, সরকারি অফিসে সরাসরি আধার যাচাইকরণ আরও সহজ হবে। দরকার মতো সম্পূর্ণ তথ্য দেখানোর বদলে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য কিউআর ভেরিফিকেশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

কী কী সুবিধা থাকছে: আধার প্রতারণার ঝুঁকি কমাতে নতুন ব্যবস্থায় ওটিপির পাশাপাশি ফেস অথেনটিকেশন এবং কিউআর ভেরিফিকেশনও লাগতে পারে। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই ফিঙ্গারপ্রিন্ট, মুখের পরিচয় এবং আইরিশ অথেনটিকেশন লক বা নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি মোবাইলে সর্বোচ্চ ৫ টি আধার (Aadhaar) প্রোফাইল যুক্ত করার সুযোগও থাকছে। পাশাপাশি থাকছে মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেটের সুবিধা।
আরও পড়ুন : বেসরকারি হাসপাতালে সংরক্ষিত ফ্রি বেড, কোন কোন হাসপাতালে মিলবে সুবিধা?
ডেটা ট্রান্সফার নিয়ে আপডেট: এবার প্রশ্ন হচ্ছে, পুরনো আধার অ্যাপের থেকে কি নতুন অ্যাপে আবার আলাদা করে ডেটা ট্রান্সফার করতে হবে? ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে, পুরনো অ্যাপ থেকে নতুন করে কোনও ডেটা ট্রান্সফার করতে হবে না। নতুন অ্যাপ ইনস্টল করার পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর যাচাই, ফেস অথেনটিকেশন সম্পন্ন করার পর নতুন করে নিজের প্রোফাইল সেট আপ করতে হবে।
আরও পড়ুন : গয়না রাখা নিয়েও রয়েছে নিয়ম, বাড়িতে ও ব্যাঙ্কে কত সোনা রাখা যায় জানেন?
প্রথমে প্লে স্টোর বা অন্য কোনও অ্যাপ স্টোর থেকে অফিশিয়াল ‘Aadhaar’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর পছন্দসই ভাষা বেছে নিয়ে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ওই নম্বরেই আসবে ওটিপি। কিছু ব্যবহারকারীকে অ্যাপ সেট আপের সময় ফেস অথেনটিকেশনও সম্পূর্ণ করতে হতে পারে। এরপর PIN তৈরি করে বায়োমেট্রিক আনলক চালু করা যাবে। এরপর ফের আধার নম্বর যুক্ত করে ওটিপি যাচাই সম্পূর্ণ করতে হবে।













