বাংলা হান্ট ডেস্কঃ কথা মতোই শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির। সাধারণ মানুষের দোরগোড়ায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সরকারি পরিষেবা পৌঁছে দিতে আজ ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এই শিবিরগুলি।
অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য দিলেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
সোমবার পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্পে এমন বহু বহু নাম সামনে এসেছে, যাঁরা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য নন।
এই ইসুতেই মুখ্যমন্ত্রী বলেন, “যেখানেই হাত দিচ্ছি, বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে।” মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের প্রয়োজন তথ্য, নথি খতিয়ে দেখে তাঁদেরকেই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে।” একইসাথে মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, “যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমে যাবে। অথবা, সরকারি বা সরকার পোষিত কোনও স্কুলে পড়ান না তাঁদের কীসের জন্য আবার ‘অন্নপূর্ণা যোজনা’ প্রয়োজন?”

আরও পড়ুন: জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা! এবার হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক ঘনিষ্ঠ
মুখ্যমন্ত্রীর সাফ বার্তা , “যাঁদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধার দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।” পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণার যোজনা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে সরকার তরফে।













