উত্তরবঙ্গের টিকিটের আকাল, চলে যান ‘সিক্রেট রুট’ ধরে, কনফার্ম হবেই টিকিট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভ্রমণপ্রিয় বাঙালির উত্তরবঙ্গের প্রতি আলাদাই ভালোবাসা। ঘরের কাছে বাজেট ট্যুর করতে চাইলে অনেকেরই প্রথম পছন্দ উত্তরবঙ্গ। তবে এক্ষেত্রে একটা সমস্যাও রয়েছে। চাহিদা বেশি থাকায় সবসময় পাওয়া যায় না ট্রেনের (Indian Railways) টিকিট। বিশেষ করে ছুটির মরশুমে উত্তরবঙ্গে যাওয়ার সমস্ত ট্রেনই থাকে ফুল।

উত্তরবঙ্গের (Indian Railways) টিকিটের ব্যাপক চাহিদা

গরমের ছুটি থেকে পুজোর ছুটি কিংবা কনকনে ঠাণ্ডা বা বর্ষাকালেও পাহাড়ের রূপ দেখতে ছুটে যান ভ্রমণপিপাসুরা। ফলত ট্রেনে সবসময়ই থাকে কমবেশি ভিড়। এমতাবস্থায় পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেও টিকিটের অভাবে তা ক্যানসেল করতে হয় মাঝে মাঝে। তবে এবার আর সেই সমস্যায় পড়তে হবে না।

Indian Railways secret route for North Bengal

রইল ঘুরপথে রুট: উত্তরবঙ্গে যাওয়ার কনফার্ম টিকিট চাইলে জেনে রাখুন এক ‘সিক্রেট’ রুটের সন্ধান। কলকাতা থেকে সরাসরি এনজেপির টিকিট (Indian Railways) পাওয়া অনেক সময়ই দুষ্কর হয়ে ওঠে অত্যধিক চাহিদার ফলে। সেক্ষেত্রে কলকাতা থেকে বারসই আর তারপর বারসই থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে নামতে পারেন। এই রুটে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন : গয়না রাখা নিয়েও রয়েছে নিয়ম, বাড়িতে ও ব্যাঙ্কে কত সোনা রাখা যায় জানেন?

কীভাবে কোন ট্রেনে যাবেন: উত্তরবঙ্গের টিকিটের চাহিদা যখন বেশি থাকে তখন এভাবে ব্রেক জার্নি করে গেলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর জন্য প্রথম ধাপে কলকাতা স্টেশন থেকে রাত সাড়ে আটটার রাধিকাপুর এক্সপ্রেসে চেপে বসুন। ভোর পাঁচটায় বারসই পৌঁছে দেবে ট্রেন। এরপর বারসই থেকে যেতে হবে এনজেপি। তার জন্য ভোর ৫ টা ১৭ তে রয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেস আর সকাল ৮ টা ২৫ এ রয়েছে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস।

আরও পড়ুন : বদলে যাচ্ছে আধার অ্যাপ, কী কী পরিবর্তন হচ্ছে? ডেটা ট্রান্সফার নিয়ে বড় আপডেট UIDAI এর

রাধিকাপুর এক্সপ্রেস চলে প্রতিদিন। স্লিপারে ভাড়া ২৭৫ টাকা আর থার্ড এসিতে ৭০৫ টাকা। অন্যদিকে বারসই থেকে এনজেপি যেতে স্লিপারে ভাড়া পড়বে ১৮০ টাকা আর থার্ড এসিতে ৫০৫ টাকা।