প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চাইলে ওডিশার এই ৩ জায়গা রাখুন তালিকায়

Published on:

Published on:

Travel these 3 beautiful places in Odisha during your holiday
Follow

বাংলা হান্ট ডেস্ক: বেশিরভাগ মানুষ ঘুরতে (Travel) যাওয়ার পরিকল্পনা করে উত্তরবঙ্গে। তবে আজকাল পাহাড়ে যে পরিমাণ লোকজন যায়, সেখানে গিয়েও আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। তবে শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন ওডিশার এই তিনটি জায়গায়।

ছুটিতে ঘুরে আসুন ওডিশার এই ৩ সুন্দর জায়গা (Travel)

ছুটি থাকলে সকলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। তবে আপনি যদি শহরের এই কোলাহল ছেড়ে, দুদিনের জন্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে যেতে চাই তাহলে অবশ্যই যেতে পারেন ওডিশার এই জায়গাগুলোতে। যেখানে গেলে আপনি প্রানভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

Travel these 3 beautiful places in Odisha during your holiday

আরও পড়ুন: জুনের দ্বিতীয় সপ্তাহে কমল সোনার দাম, আজ ১ ভরি হলুদ ধাতুর দর কত জানুন

দারিংবাড়ি: ওডিশার সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উঁচুতে অবস্থিত। পাইনের ঘন জঙ্গল, কফির বাগান এবং সবুজ পাহাড়ে ঘেরা উপত্যকা নিয়ে দারিংবাড়ি। গ্রীষ্মকালেও এখানকার তাপমাত্রা বেশ কম থাকে। দারিংবাড়িতে ঘুরে দেখতে পারেন কফি ও গোলমরিচ বাগান, মিডুবান্দা জলপ্রপাত, লাভার্স পয়েন্ট এবং পাইনের জঙ্গল।

সিমলিপাল জাতীয় উদ্যান: আপনি যদি জঙ্গল ভালোবাসেন? পাশাপাশি খুদেকে বন্যজন্তু দেখাতে নিয়ে যেতে চান? তাহলে সিমলিপাল জাতীয় উদ্যান বেছে নিতে পারেন। ওডিশার ময়ূরভঞ্জ জেলায় ২৭৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অরণ্য। এখানকার জীববৈচিত্র্য অনন্য। বাঘ, হাতি ছাড়া প্রচুর পাখি দেখা যায় এখানে।

কোরাপুট: দক্ষিণ ওডিশার স্বর্গরাজ্য কোরাপুট। পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত এই জেলাটি ঘন জঙ্গল, মেঘে ঢাকা পাহাড়, আদিবাসী সংস্কৃতি, উপত্যকা ও ঝর্নার জন্য সুপরিচিত।এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় কোরাপুটের আবহাওয়া বেশ মনোরম থাকে (Travel)।