টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য জোর ধাক্কা! ভারতে অ্যাপ ‘নিষিদ্ধ’ করল সরকার

Published on:

Published on:

Central Government temporarily banned Telegram ahead of re NEET UG exam 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে ব্যান করে দেওয়া হল টেলিগ্রাম (Telegram)। যদিও পাকাপাকি নয়, বরং সাময়িকভাবে এই মেসেজিং প্ল্যাটফর্মের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। নিউ ইউজি ২০২৬ পরীক্ষার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কতদিন ব্যবহার করা যাবে না টেলিগ্রাম? | (Telegram)

প্রশ্ন ফাঁসের জেরে গত মে মাসে নিট পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। আগামী ২১ জুন পুনরায় সেই পরীক্ষা নেওয়া হবে। এই পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের গুজব আটকাতে আগামী ২২ জুন অবধি সাময়িকভাবে এই মেসেজিং অ্যাপের অ্যাকসেস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ ভবানীপুরে শুভেন্দুর কাছে হার! ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে এনটিএ। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক আগামী ২২ জুন অবধি এদেশে টেলিগ্রাম অ্যাকসেস নিষিদ্ধ করেছে। এর পাশাপাশি ৩০ জুন অবধি টেলিগ্রামের মেসেজ এডিট ফিচার বন্ধ রাখতে বলা হয়েছে। জানা যাচ্ছে, এনটিএ-র সুপারিশের ভিত্তিতেই এই মেসেজিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

এনটিএ-র তরফে আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের ভারতীয় সাইবার ক্রাইম কোর্ডিনেশন সেন্টার (I4C)-এর সহায়তায় টেলিগ্রামে প্রতারণা এবং ভুয়ো প্রচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। নিট প্রশ্ন দেওয়ার নামে প্রতারণাকারী বহু চ্যানেল, গ্রুপ ও বট ইতিমধ্যেই সরানো হয়েছে।

Telegram ban in India

এনটিএ পরিষ্কার জানিয়েছে, এবার সুরক্ষার আরও বেশি কড়াকড়ি হয়েছে। ফলত প্রশ্ন ফাঁস হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেই কারণে সমাজমাধ্যমে নিটের প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে ভুয়ো খবর রটানো হচ্ছে, সেগুলি বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত মে মাসে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিলেন। তবে এরপর প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসায় সেই পরীক্ষা বাতিল করা হয়। আগামী ২১ জুন রি-নিট হতে চলেছে। তার আগে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার।