বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে। এই ওডিআই সিরিজের সকল তারকা ক্রিকেটার নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। কিন্তু শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যেন নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। পরপর ব্যর্থতাই হয়ে উঠছে তার সঙ্গে। ছাড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli) দলে ফিরলে তিনি আর জায়গা পাবেন কিনা সেই নিয়ে উঠে যাচ্ছে বড়সড় প্রশ্ন চিহ্ন।
তবে অফ ফর্মে থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে বড় রেকর্ড করেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৩০০০ রান পূর্ণ করার তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। ৭৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন বিরাট। ৭২ ইনিংসে ৩০০০ রান সম্পূর্ণ করে শিখর ধাওয়ানকে ছুঁয়েছেন শ্রেয়স। তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে ভারতের বর্তমান ওডিআই অধিনায়ক শুভমান গিল।

গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ইনিংসে ব্যাট করে দুটি অর্ধশতরান সহ ৪৮.৬০ গড়ে ২৪৩ রান করেছিলেন শ্রেয়স। মূলত তার ব্যাটে ভর করে আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব নিজেদের দখলে রাখতে সমর্থ্য হয়েছিল ভারতীয় দল। তারপর ভারতের ওডিআই দলে কিছু পরিবর্তন ঘটে। রোহিত শর্মার বদলে অধিনায়ক হন শুভমান গিল। আর শুভমানের ডেপুটির দায়িত্ব পান শ্রেয়স।
কিন্তুতারপর থেকেই ব্যাট হাতে নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছেন তিনি। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২০-র গড়ে মাত্র ৬০ রান করেছিলেন শ্রেয়স। আর এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের দুটি ম্যাচে ব্যাট হাতে যথেষ্ট ব্যাটিং করার সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ তিনি।
আরও পড়ুন: রোহিত, কোহলি বা শুভমান গিল নন, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই তারকা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে তার অসাধারণ পারফরম্যান্স দেখার পর সম্প্রতি তাকে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। কিন্তু নিজেকে প্রমাণ না করতে পারলে ভারতীয় ক্রিকেট বোর্ড যে তার ওপর দীর্ঘদিন ভরসা রেখে যাবে না তা একপ্রকার স্পষ্ট।













