মিলবে ৩ লক্ষ টাকা অবধি ঋণ! বিশ্বকর্মা যোজনার সুবিধা কারা পাবেন জানুন

Published on:

Published on:

Central Government scheme PM Vishwakarma Yojana eligibility criteria apply process benefits
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের সুপারহিট প্রকল্পগুলির (Central Government Scheme) মধ্যে একটি পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। ইতিমধ্যেই দেশের বহু মানুষ এই স্কিমের সুবিধা পেয়েছেন। এবার বাংলাতেও এই প্রকল্প চালু হতে চলেছে। এই আবহে এই যোজনার সুবিধা কারা পাবেন, কীভাবে আবেদন করতে হবে সেইসব বিষয় জেনে নিন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কী? | (PM Vishwakarma Yojana)

কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রকের একটি প্রকল্প হল বিশ্বকর্মা যোজনা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের পথচলা শুরু। স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, কুমোর সহ বিভিন্ন ছোট কারিগর ও হস্তশিল্পীদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত ক্ষুদ্র, মাঝারি কিংবা কুটির শিল্পের ক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়া হয়।

আরও পড়ুনঃ নতুন পদ পেয়েও ইস্তফা! এবার মমতার হাত ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন পদ্ধতি | (PM Vishwakarma Yojana Apply Process)

এই সরকারি প্রকল্পে অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যায়। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী সিএসসি কেন্দ্রে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করতে হবে। তাঁরা আবেদনকারীর যোগ্যতা যাচাই করবেন। যোগ্য হলে নথিপত্র যাচাই করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আবেদনকারী অ্যাপ্লাই প্রক্রিয়া করা হবে এবং তাঁকে একজন উপভোক্তা হিসেবে যুক্ত করা হবে।

অন্যদিকে অনলাইনে আবেদন করতে হলে https://pmvishwakarma.gov.in/- এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে লগ ইন সেকশনে যেতে হবে। এরপর আবেদনকারী/সুবিধাভোগী লগ ইন অংশে ক্লিক করতে হবে। এরপর লগ ইন করে নিজের বিবরণ দিয়ে আবেদন করতে হবে।

কারা আবেদন করতে পারবেন? | (PM Vishwakarma Yojana Eligibility Criteria)

এই প্রকল্পে আবেদনকারীকে নির্দিষ্ট ১৮টি ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে। এর মধ্যে স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, কুমোর সহ বেশ কিছু পেশা রয়েছে। আবেদনকারীর বয়স অন্তত ১৮ হতে হবে এবং তাঁকে স্বনিযুক্ত হতে হবে। বিগত ৫ বছরে PMEGP, Mudra বা PM SVANidhi-র মতো কোনও সরকারি ঋণভিত্তিক প্রকল্পের সুবিধা নিলে পিএম বিশ্বকর্মায় আবেদন করা যাবে না। এছাড়া একটি পরিবারের একজন সদস্যই এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন এবং কোনও সরকারি চাকরিজীবী ও তাঁর পরিবারের কোনও সদস্য এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না।

PM Vishwakarma Yojana

পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা | (PM Vishwakarma Yojana Benefits)

এই প্রকল্পে উপভোক্তাদের কয়েকদিনের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে কাজের জন্য উন্নত দক্ষতা শেখানো হয়। এই প্রশিক্ষণ চলাকালীন রোজ ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়। এর পাশাপাশি টুলকিট ইনসেনটিভ হিসেবে ১৫ হাজার টাকাও মেলে। এছাড়া কোনও উপভোক্তা নিজের ব্যবসা শুরু করতে চাইলে তাঁকে অল্প সুদে ঋণ প্রদান করা হয়। প্রাথমিক ঋণ হল দেড় বছরের (১৮ মাস) জন্য ১ লক্ষ টাকা। এই ঋণ শোধ হওয়ার পর আড়াই বছরের (৩০ মাস) জন্য আরও ২ লক্ষ টাকার ঋণ নেওয়া যায়।