বাংলাহান্ট ডেস্ক : রবিবারের দুপুরে জমকালো মেনু বলতে প্রথমেই মাথায় আসে মাটনের নাম। বাঙালির প্রিয় পাঁঠার মাংসের আলু দিয়ে পাতলা ঝোল (Recipe) আর কষা মাংসের নামেই জিভে জল আসে। তবে জানেন কি, মহানায়ক উত্তম কুমারও পাঁঠার মাংস খেতে ভালোবাসতেন। তাঁর একটি প্রিয় পদও ছিল মাটনের।
মাটন দোপেঁয়াজার সহজ রেসিপি (Recipe) শিখে নিন
খাদ্যরসিক উত্তম কুমারের প্রিয় পদ ছিল মাটন দোপেঁয়াজা। চিকেন দোপেঁয়াজা তো শুনেছেন, খেয়েছেন। মাটন দিয়ে রাঁধলে কেমন হবে? রবিবার বাড়িতেই বানিয়ে দেখে নিন।

মাটন দোপেঁয়াজার উপকরণ:
মাটন- ১ কেজি
বড় পেঁয়াজ- ৪ টি
ছোট পেঁয়াজ- ৫-৬ টি
রসুন বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- দেড় টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ২ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো- ২ টেবিল চামচ
টক দই- ৩ কাপ
ঘি- ১ টেবিল চামচ
মশলা তৈরির জন্য
দারচিনি- ২ টো
এলাচ- ৩ টে
লবঙ্গ- ৩ টে
জয়িত্রী- ১ টা
জায়ফল- ১/৪ ভাগ
গোলমরিচ- ৪-৫ টা
জিরে গুঁড়ো- ১ চা চামচ
শাহী মরিচ- ১ চা চামচ
আরও পড়ুন: শুটিং শেষ সারেগামাপা গ্র্যান্ড ফিনালের, কে হলেন বিজয়ী?
মাটন দোপেঁয়াজার প্রণালী: কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। ওই তেলেই দিয়ে দিন মাংসের টুকরোগুলো। বাদামি করে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি আর গরম জল (Recipe)। এরপর টক দই দিয়ে বেশ করে মিশিয়ে নিন। তার মধ্যে ফের যোগ করুন মাংস।
আরও পড়ুন: প্রেশার কুকারে সিটি পড়ে না? নতুন না কিনে আগে চেক করুন ‘এই’ ৪ বিষয়
এবার একে একে দিন আদা, লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো। ভালো করে কষিয়ে দিয়ে দিন বেশ খানিকটা জল। ২০ মিনিট মতো রান্না করে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিন। সঙ্গে ৫-৬ টা ছোট পেঁয়াজ দিয়ে দিন গোটা। এবার একটি বাটিতে রসুন বাটা নিয়ে তার মধ্যে মিশিয়ে দিন জল। ৫ মিনিট অন্তর অন্তর এই রসুন বাটা জল কিছুটা করে মাংসে দিয়ে কষাতে থাকুন। মনে করে স্বাদমতো নুন দিতে ভুলবেন না। এবার বাটা মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষান। সবশেষে ঘি ছড়িয়ে পরিবেশন করুন মাটন দোপেঁয়াজা।













