নিজের হাতে রেঁধে খাওয়ান লিচুর রাবড়ি, জামাইয়ের মন গলবেই, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মিষ্টি কে না ভালোবাসে। তার সঙ্গে যদি মেশে ফল তাহলে তো কথাই নেই। প্রচণ্ড গরমে শরীর ঠিক রাখতে ফলের জুড়ি মেলা ভার। উপরন্তু আগামীকাল জামাই ষষ্ঠী। এদিন মিষ্টিমুখ (Recipe) হবে না তা তো হতে পারে না। তবে জামাইকে দোকান থেকে কেনা মিষ্টি না খাইয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন লোভনীয় মিষ্টি।

লিচুর রাবড়ির রেসিপি (Recipe) দেখে নিন

এখন লিচুর মরশুম। রসালো লিচু যদি মেশে রাবড়িতে, কেমন হয় বলুন তো? পড়েই জিভে জল আসছে তো? তাহলে আর দেরি কেন, এবার জামাইষষ্ঠীতে লিচুর রাবড়ি বানিয়ে তাক লাগিয়ে দিন সবাইকে। রইল রেসিপি-

Jamai shoshthi special recipe of lichur rabri

লিচুর রাবড়ির উপকরণ:

পাকা লিচু- ১৫-২০ টা

কনডেন্সড মিল্ক- ৩ টেবিল চামচ

ফুল ক্রিম দুধ- দেড় লিটার

এলাচ গুঁড়ো- এক চিমটে

দুধে ভেজানো জাফরান- ১ চিমটে (অপশনাল)

পেস্তা ও কাঠবাদাম কুচি- ১ টেবিল চামচ

চিনি- ৫-৬ টেবিল চামচ

গোলাপ জল- আধ চা চামচ

আরও পড়ুন : প্রেশার কুকারে সিটি পড়ে না? নতুন না কিনে আগে চেক করুন ‘এই’ ৪ বিষয়

লিচুর রাবড়ির প্রণালী: প্রথমে লিচুর খোসা ছাড়িয়ে ভেতর থেকে বীজ বের করে রাখুন। এবার কড়াইতে দুধ দিয়ে মাঝারি আঁচে ফোটাতে থাকুন। দুধ ফুটতে থাকলে উপরে সর জমতে থাকবে। তা চামচ দিয়ে কড়াইয়ের কিনারায় আলতো করে লাগিয়ে দিন। যতক্ষণ না দুধ ঘন হয়ে মূল পরিমাণের প্রায় এক তৃতীয়াংশ হয়ে আসবে ততক্ষণ এভাবে সর সরিয়ে রাখতে থাকুন। সরটাও কিন্তু ফেলা যাবে না। সমস্ত সর চেঁচেপুছে ঘন দুধের (Recipe) সঙ্গে মিশিয়ে দিন।

আরও পড়ুন : রবি দুপুরে পাতে পড়ুক মাটন দোপেঁয়াজা, গরম ভাতের সঙ্গে অমৃত

এবার এই দুধের মধ্যে একে একে চিনি, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো আর জাফরান মিশিয়ে দিন। মাঝারি আঁচে ফোটাতে থাকুন। এতে দুধ আরও ঘন হয়ে উঠবে। পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যস তৈরি রাবড়ি। এবার এর মধ্যে গোলাপ জল ছড়িয়ে ঠাণ্ডা হতে দিন। রাবড়ি ঠাণ্ডা হওয়ার পরেই মেশান লিচুর টুকরো। এরপর ঘন্টাখানেক ফ্রিজে রেখে ঠাণ্ডা করে উপর থেকে পেস্তা আর কাঠবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।