ফুটপাতে হাঁটার অধিকার নিয়ে ঐতিহাসিক মন্তব্য সুপ্রিম কোর্টের, ক্ষতিপূরণ নিয়ে কী বলল আদালত?

Published on:

Published on:

Supreme Court Walking on Footpaths Is a Fundamental Right
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাস্তাঘাটে পথচারীদের নিরাপত্তা নিয়ে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একটি শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শীর্ষ আদালত জানিয়েছে, ফুটপাত দিয়ে নিরাপদে হাঁটার সুযোগ পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। শুধু তাই নয়, কোথাও সেই অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিপূরণ চাওয়ার অধিকারও রয়েছে সাধারণ মানুষের।

ফুটপাত নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) গুরুত্বপূর্ণ মন্তব্য

সম্প্রতি পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি এএস চান্দুরকরের বেঞ্চ জানায়, দেশের যে কোনও জায়গায় অবাধে চলাফেরা করার অধিকার সংবিধান নাগরিকদের দিয়েছে। সেই কারণে নিরাপদ ফুটপাতের ব্যবস্থাও থাকা জরুরি।

মামলার নথি অনুযায়ী, শিশুটির বাবা তাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ট্যাঙ্কার লরি পিছন থেকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। শুনানির সময় জানা যায়, যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে কোনও ফুটপাত ছিল না। এমনকি পথচারীদের রাস্তা পারাপারেরও কোনও নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। এরপরই শিশুটির পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। হাই কোর্টে শুনানির পর মামলাটি সুপ্রিম কোর্টে (Supreme Court) পৌঁছায়।

রায়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়েছে, চিহ্নিত ফুটপাত দিয়ে হাঁটার অধিকার কেড়ে নেওয়া হলে বা সেই সুযোগ না থাকলে নাগরিকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও প্রতিকার চাইতে পারেন। আদালতের মতে, মোটর ভেহিকল আইনেও এমন ক্ষেত্রে আইনি সুরক্ষার ব্যবস্থা রয়েছে।

আদালত (Supreme Court) আরও বলেছে, দেশের বহু শহরে এখনও নিরাপদ ফুটপাতের অভাব রয়েছে। অনেক সময় যানবাহনের চলাচলের সুবিধাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু পথচারীদের কথা ভাবা হয় না। অথচ সংবিধান পথচারীদের অধিকারকেই অগ্রাধিকার দেয়।

আরও পড়ুনঃ ১ সেপ্টেম্বর থেকে কড়াকড়ি! থুতু থেকে প্লাস্টিক ব্যবহার, কোন খাতে কত টাকা জরিমানা?

এই মামলায় মৃত শিশুর পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণও বাড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের নির্দেশ, পরিবারকে ১১ লক্ষ ৪৪ হাজার ৬২৮ টাকা দিতে হবে। আগামী দু’মাসের মধ্যে সেই টাকা পরিশোধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।