শুধু পেট্রোলেই নয়! এবার রান্নাঘরেও ব্যবহার হবে ইথানল, সামনে এল বড় পরিকল্পনা

Published on:

Published on:

Plans are underway to use ethanol as a kitchen fuel.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পেট্রোলের সঙ্গে ইথানলের ব্লেন্ডিং তথা মেশানোর বিষয়টি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আবহেই এবার একটি নতুন আপডেট সামনে আসছে। মূলত, ইথানলের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলি ইথানলকে রান্নাঘরের জ্বালানি অর্থাৎ কিচেন ফুয়েল (Kitchen Fuel) হিসাবে ব্যবহারের পরিকল্পনা করছে। মূলত, LPG-র ক্রমবর্ধমান মূল্য এবং সরবরাহের সঙ্কটের মধ্যে সংশ্লিষ্ট শিল্প সূত্রে জানা গিয়েছে, ইথানল একটি সস্তা, ক্লিন ও পরিবেশবান্ধব বিকল্প হিসাবে বিবেচিত হতে পারে।

এবার রান্নাঘরেও (Kitchen Fuel) ইথানল ব্যবহারের পরিকল্পনা:

জানিয়ে রাখি যে, ভারতে ইথানলের ব্যবহার আর শুধু পেট্রোলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং, ইথানল উৎপাদনকারী সংস্থাগুলি চায় এটি রান্নার জ্বালানি হিসাবেও গৃহীত হোক। সংস্থাগুলির মতে, LPG-র ক্রমবর্ধমান মূল্য এবং সরবরাহজনিত সঙ্কটের আবহে ইথানল একটি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতে পারে।

Plans are underway to use ethanol as a kitchen fuel.

একাধিক দেশে রান্নায় ইথানল ব্যবহৃত হয়: এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ডিস্টিলার্স অ্যাসোসিয়েশনের (AIDA) সভাপতি বিজেন্দ্র সিং জানিয়েছে, একাধিক উন্নয়নশীল দেশে রান্নায় ইথানল ব্যবহৃত হচ্ছে। কেনিয়ার মতো দেশগুলিতে ইথানল পাম্পে পাওয়া যায় এবং এটি কমিউনিটি কিচেন, হাসপাতাল ও ছাত্রাবাসগুলিতে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: স্পোর্টস কোটায় নতুন চাকরি! টিম ইন্ডিয়ার এই ২ তারকা খেলোয়াড় হচ্ছেন DSP

ইথানল উৎপাদন: উল্লেখ্য যে, ভারতে ইথানল উৎপাদনের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে দেশ বছরে প্রায় ২,০০০ কোটি লিটার ইথানল উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে, পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রায় ১,১০০ কোটি লিটার ইথানলের প্রয়োজন। এর ফলে বিপুল পরিমাণ উদ্বৃত্ত ইথানল থেকে যায়। যার নতুন ব্যবহার খোঁজা হচ্ছে।

আরও পড়ুন: ‘ভারত অবস্থান পরিবর্তন না করলে যুদ্ধ করব’, সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

এদিকে, ইথানল রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি কাঠ ও কয়লার মতো প্রচলিত জ্বালানির একটি পরিচ্ছন্ন বিকল্প। এর ব্যবহারে ধোঁয়া ও দূষণ কমে এবং পরিবেশগত ও স্বাস্থ্যগত উভয় প্রকার সুবিধাই পাওয়া যায়।