বিশ্ব যোগ দিবসে কলকাতায় মোদী, বিশেষ বার্তার পাশাপাশি শুধরে ভিলেন ভঙ্গিমাও

Published on:

Published on:

PM Narendra Modi in Red Road Kolkata for International Yoga Day Celebration
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2026) উপলক্ষে বিরাট আয়োজন হয়েছে কলকাতায়। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) স্বয়ং উপস্থিত রয়েছেন রেড রোডের বিশেষ অনুষ্ঠানে। উপস্থিত আছেন বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন মোদী বলেন, যোগ এখন আর শুধু ভারতবর্ষে সীমিত নয়, এটি গোটা বিশ্বের সবচেয়ে বড় একটি উৎসবে পরিণত হয়েছে। যোগের মাধ্যমে মানসিক শান্তি, ঐক্য ও সুস্থতার বার্তা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র।

যোগ দিবসে ভঙ্গিমা শুধরে দিলেন খোদ প্রধানমন্ত্রী

গতকাল অর্থাৎ শনিবারই দু’দিনের বাংলা সফরে এসেছেন নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে হুগলির তারকেশ্বরে গিয়েছিলেন তিনি। এরপর রবিবার সকাল হতেই রেড রোডে উপস্থিত হাজারো মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী নিজেও যোগ ব্যায়াম করেন। এরপর যোগ ব্যায়াম করা মানুষের মাঝে ঘুরে বেড়ান ও সেই সময় কয়েক জনের ভুলও শুধরে দেন নিজেই।

বিশেষ এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের জন্য শহরের একাধিক জায়গায় জয়েন্ট স্ক্রিন বসানো হয়েছে। বহু মানুষ বাড়িতে টিভির স্ক্রিনে যোগ দিবসের অনুষ্ঠান দেখতে দেখতে যোগাভ্যাস করছেন তো কেউ আবার রেড রোডের পাশাপাশি জয়েন্ট স্ক্রিনের সামনেও জড়ো হয়েছেন।

International Yoga Day উপলক্ষে বার্তা নরেন্দ্র মোদীর

এদিনের অনুষ্ঠান শুরুর সময় একে একে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘যোগ ফর হেলদি এজিং’। যার অর্থ হল বয়স বাড়লেও সেটা সুন্দর ও স্বাস্থ্যবান করে তোলা যেতেই পারে যোগাভ্যাসের মাধ্যমে। বয়স ৪০ হলেও ২০ বছরের মত এনার্জি পেতে পারেন নিয়মিত যোগার মাধ্যমে।’

আরও পড়ুনঃ ‘সুখসঙ্গী’ হলেও দুঃখের দিনে আসি! ভাঙছে দল, আরও কোণঠাসা মমতা

তিনি আরও জানান, ‘স্বামী বিবেকানন্দ থেকে ঋষি অরবিন্দরা বিশ্বের দরবারে যোগ প্রচারের জন্য বড় অবদান রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও মনে করেছেন, মানুষের আসল পরিচয় তাঁর আশপাশের সকলের সাথে জুড়ে থাকায়। যার অর্থ যোগার মাধ্যমে প্রকৃতির সাথে জুড়ে থাকা। একইভাবে ঋষি অরবিন্দের মতে, আমাদের গোটা জীবনটাই আসলে যোগ। তাই যোগ কোনো শাররীক আসন কিংবা আয়ুবর্ষে সীমিত নয় বরং মানব জীবনের চেতনার প্রকাশ।